News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিন দুপুরে এক ব্যাক্তিকে মারধর এবং প্রাণনাশের হুমকি
Image

দিন দুপুরে এক ব্যাক্তিকে মারধর এবং প্রাণনাশের হুমকি

আগরতলা, ২৭ সেপ্টেম্বর : দিন দুপুর পার্থসারথি ভৌমিক নামে সোনামুড়ার এক সি এসসি সেন্টারে মালিককে মারধর এবং প্রাণনাশের হুমকি দেয় এক যুবক। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোনামুড়া গার্লস স্কুল স্থিত পার্থসারথি ভূমিকের সিএসসি সেন্টারে মিঠুন মিয়া নামে যুবক কোন একটি কাজের জন্য যায়। সেখানে আগে থেকেই অনেকজন লোক তাদের কাগজপত্র বিভিন্ন কাজ নিয়ে বসেছিল। হঠাৎ এই অভিযুক্ত মিঠুন মিয়া ওইখানে গিয়ে তাকে তার কাজ আগে করে দেওয়ার জন্য ধমকি দিতে থাকে সেই না করাতে তাকে প্রাণে মেরে ফেলা হুমকি দিয়ে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে সেখান থেকে বেরিয়ে পড়ে। পরবর্তী সময় পার্থসারথী ভূমি সোনামুড়া থানায় এবং মহকুমা শাসকের নিকট একটি অভিযোগ দায়ের করেন।

দিন দুপুরে এইভাবে একটি সরকারি সিএসসি সেন্টারে ঢুকে গুন্ডা গিরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। এখন এই ঘটনায় পুলিশের কি ভূমিকা থাকে সেটাই দেখার বিষয়।

Releated Posts

বিরোধীরা ১০টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানালেও গুরুত্ব দেয়নি কমিশন: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণকে ঘিরে অনিয়ম ও বুথ দখলের অভিযোগ তুলে প্রায় ১০টি…

ByByNews Desk Sep 29, 2026

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার দাবিতে বিশ্রামগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ

বিশ্রামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর: সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি…

ByByNews Desk Sep 29, 2026

সোনামুড়ায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে…

ByByNews Desk Sep 29, 2026

ওয়ারেংবাড়িতে গুলিবিদ্ধ মথার প্রার্থীকে দেখতে জিবিতে সিইএম রুনিয়েল দেববর্মা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন গোমতী জেলার ওয়াড়ংবাড়িতে গুলিবিদ্ধ ও আহত তিপরা…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top