News Flash

  • Home
  • দেশ
  • একমাত্র জনগণের অংশগ্রহণের মাধ্যমেই ‘বিকশিত ভারত’ এক গণ আন্দোলনের রূপ লাভ করেছে: অনুরাগ সিং ঠাকুর
Image

একমাত্র জনগণের অংশগ্রহণের মাধ্যমেই ‘বিকশিত ভারত’ এক গণ আন্দোলনের রূপ লাভ করেছে: অনুরাগ সিং ঠাকুর

নয়াদিল্লি, ২৬সেপ্টেম্বর, ২০২৪: বিশ্বের কোনো শক্তিই ভারতীয় যুবকদের দমিয়ে রাখতে পারবে না, এই যুবকরাই এক উন্নত ভারত, এক বিকশিত ভারত গঠন করতে প্রস্তুত, গভীর আশ্বাস নিয়ে দৃঢ়তার সঙ্গে এ কথা বলেছেন লোকসভা সদস্য শ্রী অনুরাগ সিং ঠাকুর।  পুনের ফার্গুসন কলেজে বুধবার ‘বিকশিত ভারতের দূত- যুব সংযোগ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে শ্রী ঠাকুর এ কথা বলেন। তিনি গুরত্ব দিয়ে বলেন, যুকদের অংশগ্রহণের মাধ্যমেই দেশ ও জাতির ভবিষ্যৎ এক আশাব্যঞ্জক রূপ লাভ করবে।

শ্রী অনুরাগ সিং ঠাকুর অনুষ্ঠানটির মূল ভাষণে ফার্গুসন কলেজের ইতিহাসের উপর আলোকপাত করে বলেন, এই কলেজটি শুধুমাত্র একটি জ্ঞান আহরণেই প্রাণকেন্দ্র নয়, উপরন্তু এই শিক্ষাকেন্দ্রটি বহু দেশপ্রেমিক, বুদ্ধিজীবী, নেতা, সমাজ সংস্কারক এবং এ দেশকে দুই দুই জন প্রধানমন্ত্রীও উপহার দিয়েছে ! তিনি বাস্তবচিত্র মেনে নিয়ে বলেন, এই কলেজটির বর্তমান শিক্ষার্থীরা এই ঐতিহ্যের ধারা বহন করে চলেছে, এবং তারাই দেশ ও জাতির বর্তমান ও ভবিষ্যতের রূপকার।

তাঁর উপস্থাপিত বক্তব্যে শ্রী অনুরাগ সিং ঠাকুর বিশদে ব্যাখ্যা করে ২০১৪ সাল থেকে সরকার যেসব প্রকল্প ও যোজনা চালু করেছে সেগুলি তুলে ধরেন। তিনি জানান,  সরকার এ সবের পাশাপাশি আগত বছরগুলিতেও আরোও আনেক পরিকল্পনা ও কার্যাবলী চালু করতে প্রাক প্রস্তুতি নিয়ে রেখেছে। কলেজের পড়ুয়াদের শ্রী ঠাকুর আরোও জানান, মহিলাদের মধ্যে অর্থনৈতিক স্বাধীনতা ও আত্ম-বিশ্বাসের বোধ গড়ে তোলার লক্ষ্যে ‘লাখপতি দিদি যোজনা’-র মতো উদ্যোগ গ্রহণ করেছে সরকার এবং পাশাপাশি জনজাতি অংশের জনগণকে সমাজের মূলশ্রোতে অঙ্গীভূত করতে গ্রহণ করেছে নানাবিধ প্রয়াস। তিনি এও উল্লেখ করেন, কৃষকদের আত্মনির্ভর করে তোলা সরকারের অগ্রাধিকারের তালিকার একোবারে শীর্ষস্থানে রয়েছে এবং সরকার স্বাস্থ্য, পরিবহন ও অন্যান্য ক্ষেত্রের পরিকাঠামো আরোও উন্নত করতে বিশেষভাবে জোর দিচ্ছে।  

এ ছাড়াও শ্রী অনুরাগ সিং ঠাকুর  ‘জন ধন যোজনা’ সম্পর্কে সবিস্তারে আলোচনা করেন এবং বলেন, এই যোজনাটি সমস্ত ভারতীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে, আর ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারার করণে জনগণ সরকারের কাছ থেকে ‘সরাসরি সুবিধা হস্তান্তর’-এর মতো সুযোগটি সহজেই গ্রহণ করতে পারছে। তিনি উল্লেখ করেন, অর্থকড়ির ডিজিটাল বিনিময় ক্রমাগত বাড়তে থাকার বাস্তব চিত্র আজ ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের সাফল্যকে দৃশ্যমান করে তুলে ধরছে। তিনি বলেন, ভুয়ো রেশন কার্ড ফেরত চলে আসা এবং স্বেচ্ছায় রান্নার গ্যাস সিলিন্ডারের উপর প্রদত্ত অনুদান ছেড়ে দেওয়ার মতো বিষয়গুলি সরকারের বিভিন্ন উদ্যোগের সাফল্যকেই প্রতিভাত করছে।  শ্রী ঠাকুর পুনরায় জোর দিয়ে  বলেন, সাধারণ নাগরিকদের বিদ্যুৎ সরবরাহ করা, ট্যাপের মাধ্যমে জল সরবাহের সংযোগ দেওয়া, স্বাস্থ্য পরিচর্যার সুবিধা ও গ্যাস সংযোগের সংস্থান করার মতো কাজগুলি কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।  

এই আনুষ্ঠানে ‘যুব আইকন’ হিসেবে উপস্থিত ছিলেন স্বনামখ্যাত উদ্যোক্তা ডঃ সুধীর মেহতা। শ্রী মেহতা তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারত’-এর দিকদর্শনে যে প্রত্যেক নাগরিকই অবদান রাখতে পারেন সে কথা জোর দিয়ে উল্লেখ করেন। অনুষ্ঠানে ডেকান এডুকেশন সোসাইটির প্রেসিডেন্ট শ্রী প্রমোদ রাওয়াত সহ ফার্গুসন কলেজের অন্যান্য বিশিষ্ট পদাধিকারী, আধিকারিক, শিক্ষক ও পড়ুয়ারা উপস্থিত ছিলেন।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top