মুম্বই, ২৬ সেপ্টেম্বর (হি.স.): প্রবল বৃষ্টিতে ভিজলো বাণিজ্যনগরী মুম্বই। বুধবার টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই ও শহরতলি। নাগাড়ে বৃষ্টির জেরে নিচু এলাকাগুলি চলের তলায় চলে যায়। রেল লাইনে জল জমে যাওয়ায় কুরলা ও থানে স্টেশনের মাঝে লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর বিভিন্ন রাস্তাতেই দেখা যায় ব্যাপক যানজট।বৃহস্পতিবার সকাল পর্যন্ত মুম্বই ও পার্শ্ববতী জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এর পরিপ্রেক্ষিতে মুম্বইয়ে স্কুল ও কলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ। খারাপ আবহাওয়ার কারণে মুম্বই বিমানবন্দরে দু’টি বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে। কুরলা রেল স্টেশনে স্বাভাবিক হয়েছে ট্রেন পরিষেবা। মধ্য রেলের সিপিআরও জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে সমস্ত লোকাল ট্রেন স্বাভাবিকভাবে চলছে।

বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত মুম্বইয়ে, স্বাভাবিক হচ্ছে ট্রেন ও বাস পরিষেবা
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















