News Flash

  • Home
  • দেশ
  • পাথর প্রতিমায় ঘর থেকে স্বামী ও স্ত্রীর দেহ উদ্ধার, ছড়ালো চাঞ্চল্য
Image

পাথর প্রতিমায় ঘর থেকে স্বামী ও স্ত্রীর দেহ উদ্ধার, ছড়ালো চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনা, ২৬ সেপ্টেম্বর (হি.স.): বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ ফরেস্ট ঘাট এলাকায় বাড়ির ভেতর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদের নাম, মনোরঞ্জন কর ওরফে পশুপতি (৪৫) এবং তার স্ত্রী দুর্গা রানী কর (৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, এই দম্পতির একমাত্র ছেলে কেরলে শ্রমিক হিসেবে কাজ করেন, আর তারা দুজনে বাড়িতেই থাকতেন এবং একটি চায়ের দোকান চালাতেন।

স্থানীয়রা জানান, অভাবের কারণে এই দম্পতি দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন, যদিও তাদের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। এলাকাবাসীর ধারণা, তারা প্রচুর টাকা দেনায় জর্জরিত ছিলেন।

খবর পেয়ে পাথরপ্রতিমা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং মৃতদেহ দুটি মাধবনগর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দেহগুলি কাকদীপে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য এবং এলাকাবাসীর মধ্যে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের পরই প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top