News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিষ খেয়ে আত্মহত্ম্যার চেষ্টা স্ত্রীর! মন্তেশ্বর হাসপাতালে শ্যালক ও জামাইবাবুর মধ্যে হাতাহাতি
Image

বিষ খেয়ে আত্মহত্ম্যার চেষ্টা স্ত্রীর! মন্তেশ্বর হাসপাতালে শ্যালক ও জামাইবাবুর মধ্যে হাতাহাতি

পূর্ব বর্ধমান, ২৬ সেপ্টেম্বর (হি.স.): পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের তাজপুর গ্রামের হারুন মোল্লা এবং মাঝেরগ্রাম পঞ্চায়েতের সিহিগ্রামের মেহেরুন মোল্লার (২৬) মধ্যে বিবাহ হয়। বৃহস্পতিবার পারিবারিক অশান্তির জেরে মেহেরুন মোল্লা বিষ পান করে। পরিবারের লোকেরা বিষয়টি দেখতে পেয়ে তাকে দ্রুত মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন।

স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক মেহেরুনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করেন। এই সময়, হাসপাতালের চত্বরে মেহেরুনের ভাইয়ের সঙ্গে হারুন মোল্লার তর্কাতর্কি শুরু হয় যা দ্রুত মারপিটে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় থানায় খবর দেওয়া হলে, থানার আইসি বিপ্লব পতি ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি শান্ত করেন।

হারুন মোল্লাকে থানায় নিয়ে যাওয়া হয়, এবং মেহেরুন মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top