News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রীর পুণে সফর বাতিল, বৃষ্টিজনিত কারণে না যাওয়ার সিদ্ধান্ত
Image

প্রধানমন্ত্রীর পুণে সফর বাতিল, বৃষ্টিজনিত কারণে না যাওয়ার সিদ্ধান্ত

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): একগুচ্ছ কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুণে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু, পুণে-তে বৃষ্টিজনিত কারণে প্রধানমন্ত্রী মোদী এদিন যাচ্ছেন না। সরকারি সূত্রে এমনটাই জানা গিয়েছে। প্রসঙ্গত, পুণে ও মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টি হয়েছে, জারি রয়েছে ভারী বৃষ্টির সতর্কতাও।উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিন মহারাষ্ট্রের পুণেতে ২২,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা ছিল। পুণের ডিসট্রিক্ট কোর্ট থেকে সোয়ারগেট পর্যন্ত মেট্রো পরিষেবার সূচনা করতেন তিনি। সুপার কম্পিউটিং প্রযুক্তিতে দেশকে আত্মনির্ভর করে তুলতে প্রধানমন্ত্রী মোদী, ১৩০ কোটি টাকার তিনটি পরম রুদ্র সুপার কম্পিউটার, জাতির উদ্দেশে উৎসর্গ করতেন। এছাড়াও প্রধানমন্ত্রী মোদী আবহাওয়া ও জলবায়ু গবেষণার জন্য হাই পারফর্মেন্স কম্পিউটিং সিস্টেমের সূচনা করতেন।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top