নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): দিল্লিবাসীকে আশ্বাস দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার কেজরিওয়াল বলেছেন, “আমি দিল্লির জনগণকে বলতে চাই, চিন্তা করবেন না। আমি এখন এখানে আছি। সমস্ত আটকে থাকা কাজ আবার শুরু হবে এবং মানুষের সমস্যাগুলি সমাধান করা হবে…আমি জেলে থাকাকালীনও অ্যাকশন মোডে ছিলাম।”দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী, এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বৃহস্পতিবার রাস্তার অবস্থা পরিদর্শন করতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে পৌঁছন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল বলেছেন, “আমি তাঁদের (বিজেপি) সিনিয়র নেতাদের একজনের সঙ্গে দেখা করেছি, আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, আমাকে গ্রেফতার করে তাঁদের কী লাভ হল? তিনি যা বললেন তা আমাকে হতবাক করে দিয়েছে। তিনি বলেছিলেন, দিল্লি সরকার লাইনচ্যুত হয়েছে, দিল্লি থমকে গিয়েছে। তাঁর উত্তর আমাকে দুঃখিত এবং হতবাক করেছে। তাঁরা কি আমাকে গ্রেফতার করে দিল্লিকে স্তব্ধ করতে চেয়েছিল? দিল্লি সরকারকে লাইনচ্যুত করতে? দিল্লির মানুষকে কষ্ট দিতে?”

দিল্লিবাসীকে আশ্বাস কেজরিওয়ালের, বললেন আটকে থাকা কাজ শীঘ্রই শুরু হবে
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















