News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিয়মিতকরণের দাবিতে অরণ্য দপ্তরে ডেপুটেশন 
Image

নিয়মিতকরণের দাবিতে অরণ্য দপ্তরে ডেপুটেশন 

আগরতলা, ২৬ সেপ্টেম্বর : নিয়মিতকরণের দাবি নিয়ে আজ গোর্খাবস্তিস্থিত অরণ্য ভবনে হাজির হয়েছেন বন্যদপ্তরের অনিয়মিত কর্মীরা। পরবর্তী সময়ে তাদের প্রতিনিধি দল আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেছেন।

তাঁদের বক্তব্য, দীর্ঘ বছর ধরে অনেকে অনিয়মিত কর্মী হিসেবে বনদপ্তরে নিযুক্ত আছেন। মাত্র ১২ হাজার টাকার বিনিময়ে তাঁরা কাজ করছেন। এখনো পর্যন্ত তাঁদের নিয়মিত করার কোনো উদ্যোগ গ্রহণ করছে না সরকার। পরিশ্রমের যর্থাথ মজুরি না পাওয়ার ফলে তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং তাতে নানা সমস্যা সমাধান সম্ভব হচ্ছে না।

দীর্ঘদিন ধরে নিয়মিতকরণের দাবি জানিয়ে আসলেও তাদের দাবি পুরন করা হচ্ছে না। তাতে সংসার পরিচালনা করা সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এবিষয়টি গুরুতর সহকারে দেখার জনঢ় মুখ্যমন্ত্রী অধ্যাপক( ডা.) মানিক সাহা এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়ের কাছে আবেদন জানিয়েছেন।  

Releated Posts

বিরোধীরা ১০টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানালেও গুরুত্ব দেয়নি কমিশন: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণকে ঘিরে অনিয়ম ও বুথ দখলের অভিযোগ তুলে প্রায় ১০টি…

ByByNews Desk Sep 29, 2026

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার দাবিতে বিশ্রামগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ

বিশ্রামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর: সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি…

ByByNews Desk Sep 29, 2026

সোনামুড়ায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে…

ByByNews Desk Sep 29, 2026

ওয়ারেংবাড়িতে গুলিবিদ্ধ মথার প্রার্থীকে দেখতে জিবিতে সিইএম রুনিয়েল দেববর্মা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন গোমতী জেলার ওয়াড়ংবাড়িতে গুলিবিদ্ধ ও আহত তিপরা…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top