News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি কর হাসপাতালে মহিলা পিজিটি’র রহস্যমৃত্যুর ঘটনায় আদালতে পেশ সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলকে
Image

আর জি কর হাসপাতালে মহিলা পিজিটি’র রহস্যমৃত্যুর ঘটনায় আদালতে পেশ সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলকে

কলকাতা, ২৫সেপ্টেম্বর (হি. স. ) : আর জি কর হাসপাতালের মহিলা পিজিটি’র রহস্যমৃত্যুর ঘটনায় ধৃত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল’ কে শিয়ালদা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আনা হয়েছে। এর আগে তাদের মেডিক্যাল টেস্ট অর্থাৎ শারীরিক পরীক্ষা করা হয়েছে। যদিও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার পেশ করা হয়েছে। আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ ও টালা থানার ইন চার্জ অভিজিৎ মন্ডলকে মুখোমুখি বসিয়েও সেই অর্থে কোনও ব্রেক থ্রু হয় নি। এ পর্যন্ত বিতর্কিত ওই ঘটনা নিয়ে মুখ খুলছেন না তাদের কেউই। উল্লেখ্য, প্রথম দফায় সন্দীপ ঘোষ হিসেব বহির্ভূত আয় ও আর্থিক দুর্নীতি মামলাতে ইডি’র হাতে অভিযুক্ত। পরবর্তী মামলাতে তাঁকে হেফাজতে নেয় সিবিআই। এ পর্যন্ত তদন্তের কাজে প্রথমে সন্দীপ ও তাঁকে জেরা করে পরে অভিজিৎ এর নাম উঠে আসে। গত সপ্তাহেই তাদের আদালতে পেশ করে সময় চেয়ে নেয় সিবিআই। গত ২০ তারিখ এর আগে তাদের পেশ করা হয়। সিবিআই এ প্রসঙ্গে জানায়, তাদের জেরার জন্য ফের সময় প্রয়োজন এই দাবি জানান। এবং আদালত ২৫ তারিখ পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেয় ও সময় বরাদ্দ করে। কড়া নিরাপত্তার মধ্যেই পেশ করা হয়েছে তাদের। সুতরাং সে দিকেই আপাতত কড়া নজর সকলের।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top