News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীরে দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার প্রায় ৩৬.৯৩ শতাংশ
Image

জম্মু ও কাশ্মীরে দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার প্রায় ৩৬.৯৩ শতাংশ

শ্রীনগর, ২৫ সেপ্টেম্বর (হি.স.): বুধবার সকাল সাতটা থেকে জম্মু ও কাশ্মীরে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও যাতে শান্তিপূর্ণ ভোট হয় তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার প্রায় ৩৬.৯৩ শতাংশ।

বদগামে ৩৯.৪৩ শতাংশ, গান্ডেরবালে ৩৯.২৯ শতাংশ, গুলাবগড়ে ৩৫ শতাংশ, পুঞ্চে ৪৬.৯৩ শতাংশ,  রিয়াসিতে ৫১.৫৫ শতাংশ আর শ্রীনগরে ভোট পড়েছে ১৭.৯৫ শতাংশ ভোট পড়েছে দুপুর ১টা পর্যন্ত।

প্রসঙ্গত, জম্মুর তিনটি এবং কাশ্মীরের তিনটি জেলা মিলিয়ে ২৬টি বিধানসভা কেন্দ্রে রয়েছে ভোট। মধ্য কাশ্মীরের তিন জেলা হল বদগাম, গান্ডেরবাল এবং শ্রীনগর। জম্মুর তিন জেলা হল রইসি, রাজৌরি এবং পুঞ্চ। এগুলির মধ্যে শ্রীনগরে আটটি, বদগাম জেলায় পাঁচটি, রাজৌরিতে পাঁচটি, পুঞ্চে তিনটি, গান্ডেরবালে দু’টি এবং রইসিতে তিনটি বিধানসভা আসন রয়েছে।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় দফার ভোটে নজরে রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা-সহ মোট ২৩৯ জন প্রার্থী রয়েছেন বুধবারের দ্বিতীয় দফার নির্বাচনী লড়াইয়ে। ওমর এবার লড়ছেন দু’টি কেন্দ্র থেকে। একটি বদগাম, আরেকটি গান্ডেরবাল। ওমর ছাড়াও জম্মু ও কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাড়রা, বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না, জম্মু ও কাশ্মীর আপনি পার্টির প্রধান আলতাফ বুখারির মতো হেভিওয়েট প্রার্থীদের ভাগ্যপরীক্ষা বুধবার।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top