News Flash

  • Home
  • দেশ
  • দুর্গাপুরে বিজেপি নেত্রীকে মারধর ও অপহরণের চেষ্টা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ
Image

দুর্গাপুরে বিজেপি নেত্রীকে মারধর ও অপহরণের চেষ্টা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

দুর্গাপুর, ২৫ সেপ্টেম্বর(হি.স.): দুর্গাপুরে বিজেপি মহিলা নেত্রী ঝুমা চক্রবর্তীর বাড়িতে চড়াও হয়ে তাকে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে দুর্গাপুর নগর নিগমের ২৭ নম্বর ওয়ার্ডের নিউ স্টেট ডায়েরি টাউনশিপ এলাকায় বিজেপি নেত্রীর বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়। ঝুমা চক্রবর্তী দুর্গাপুর পূর্ব বিধানসভার ১৭৮ নম্বর বুথের সভাপতি। অভিযোগ, দুষ্কৃতীরা বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং তাকে মারধর করে। এই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ঝুমা চক্রবর্তীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, তৃণমূলের একটি অংশ তাকে বারবার দলবদলের জন্য চাপ দিচ্ছিল। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই বিধাননগর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণের চেষ্টা ও মারধরের মামলা দায়ের হয়েছে।

তবে পাল্টা দাবি করেছে অভিযুক্তরা। তাদের অভিযোগ, বিজেপি নেত্রীর স্বামীর দোকানে অনেক ধার ছিল, সেই টাকা চাইতে গেলে ঝুমা চক্রবর্তী ও তার স্বামী তাদের মারধর করেন। তৃণমূল নেতারা এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে জানিয়েছেন, বিজেপি তাদের পায়ের তলার মাটি হারিয়ে দলের নামে মিথ্যা অভিযোগ রটাচ্ছে।

ঘটনার জেরে দুর্গাপুরে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। বিজেপির মহিলা মোর্চা হুঁশিয়ারি দিয়েছে, যদি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার না করা হয়, তবে তারা থানা ঘেরাও সহ নানা আন্দোলন শুরু করবে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top