News Flash

  • Home
  • প্রধান খবর
  • সীমান্তে বিএসএফ জ ওয়ান অপহৃত ও পরে মুক্তি, বিতর্ক তুঙ্গে
Image

সীমান্তে বিএসএফ জ ওয়ান অপহৃত ও পরে মুক্তি, বিতর্ক তুঙ্গে

রায়গঞ্জ , ২৫ সেপ্টেম্বর (হি. স.)  : ভারত – বাংলা সীমান্তে উত্তেজনা। ঘটনার সূত্রপাত দুষ্কৃতীদের অনুপ্রবেশ ইস্যুতে। বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্তে দুষ্কৃতিদের অনুপ্রবেশ এবং বি এস এফ জওয়ানের অপহরণের প্রতিবাদে বর্ডার গার্ড বাংলাদেশ সংক্ষেপে বিজিবি – র কাছে এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারতীয় সীমানায় উত্তর দিনাজপুরের ঘটনা। এই দেশের রাধিকাপুর এবং ওই দেশের বিরল সীমান্তে রুটিন মাফিক টহলদারির চলছিল । গত সন্ধ্যায় হঠাৎ ১৫ – ২০ জনের এক দুষ্কৃতি দল ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। জনৈক এক জওয়ানকে জোরপূর্বক ধরে ফেলে বাংলাদেশ সীমান্তের ভেতরে নিয়ে চলে যায়। এরপর বিজিবি – র হাতে তুলে দেয়। পরে দুই বাহিনীর সেক্টর কমান্ডারদের মধ্যে এ নিয়ে ফ্ল্যাগ মিটিং হয় এরপর বৈঠকের শেষে বিজিবি ওই ভারতীয় জওয়ানকে ফেরত দেয়। উল্লেখ্য, শিলিগুড়ি থেকে তড়িঘড়ি সীমান্তরক্ষী বাহিনীর কর্তারা সেখানে ছুটে যান। বিএসএফ (উত্তরবঙ্গ) ‘র তরফেও এক বিবৃতিতে জানানো হয়েছে যে, দ্রুত জওয়ানের নিরাপদে ভারতে ফিরে আসার বিষয়ে যথোপযুক্ত ব্যবস্হা নেওয়া হয়েছে ও বিতর্ক তুঙ্গে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুষ্কৃতীরা যে আদতে অনুপ্রবেশের চেষ্টা করে এবং সংশ্লিষ্ট জওয়ান তাদের ওই কাজে জোরদার ভাবেই বাধাদান করে। এটাই আসল রাগের কারণ।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top