ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা ক্রীড়া পর্ষদ পরিচালিত আন্তঃ প্লে সেন্টার তথা ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের হ্যান্ডবল ও ভলিবল ক্রীড়া প্রতিযোগিতা আগামীকাল উমাকান্ত একাডেমির সামনের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল সকাল আটটায়। স্পোর্টস কাউন্সিল আয়োজিত আন্তঃ প্লে সেন্টার এই টুর্নামেন্টে ভলিবলে তিনটি সেন্টার থেকে ছেলেদের তিনটি দল এবং মেয়েদের দুইটি দল অংশগ্রহণ করবে। হ্যান্ডবল প্রতিযোগিতায় পাঁচটি প্লে সেন্টার থেকে ছেলেদের বিভাগের পাঁচটি দল এবং মেয়েদের বিভাগে তিনটি দল অংশগ্রহণ করবে। উল্লেখ্য, অংশগ্রহণকারী খেলোয়াড়রা যথারীতি আজ এনএসআরসিসি-তে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া আধিকারিকের কাছে রিপোর্ট করেছে। প্রতিযোগিতা উপলক্ষে উদ্যোক্তা স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে সচিব সুকান্ত ঘোষ সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হয়েছে।

ক্রীড়া পর্ষদ আয়োজিত আন্তঃ প্লে সেন্টার হ্যান্ডবল, ভলিবল টুর্নামেন্ট আজ
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

















