News Flash

  • Home
  • দেশ
  • রাজ্য জুড়ে থানা শুদ্ধিকরণ কর্মসূচি বিজেপি-র
Image

রাজ্য জুড়ে থানা শুদ্ধিকরণ কর্মসূচি বিজেপি-র

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর নিয়ে আন্দোলন জিইয়ে রাখতে চাইছে বঙ্গ বিজেপি শিবির। সোমবার রাজ্য জুড়ে থানা শুদ্ধিকরণ কর্মসূচিতে নামে বিজেপি। রাজ্য বিজেপি মহিলা মোর্চার ডাকে বেলা সাড়ে ১২টা থেকে কলকাতা-সহ জেলায় জেলায় থানা শুদ্ধিকরণ অভিযান কর্মসূচি পালন করা হয়।

‘‘আর জি কর কাণ্ডের বিচার চাই এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই’’ এই দাবিতেই থানায় থানায় বিক্ষোভ ও ডেপুটেশন জমা দেয় পদ্মের মহিলা নেতৃত্ব। লকেট চট্টোপাধ্যায় থেকে অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায় থেকে ফাল্গুনী পাত্র ছাড়াও এ রাজ্যের মহিলা বিজেপি বিধায়ক থেকে সাংগঠনিক মহিলা নেতৃত্বরাও সোমবারের থানা শুদ্ধিকরণ কর্মসূচিতে অংশ নেন।

বেহালা থানায় অগ্নিমিত্রা পাল, নরেন্দ্রপুর থানায় রূপা গঙ্গোপাধ্যায়, মানিকতলা ডিসি নর্থ অফিসে লকেট চট্টোপাধ্যায়, মহিষাদল থানায় তাপসী মণ্ডল, ধূপগুড়ি থানায় শিখা চট্টোপাধ্যায়, নৈহাটি থানায় রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র-সহ অন্যান্য মহিলা নেতৃত্বও রাজ্যের বিভিন্ন থানায় শুদ্ধিকরণ অভিযানের নেতৃত্ব দেন।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর জি কর বিষয়টিকে হাতিয়ার করে ধর্মতলায় ধরনা অবস্থানের শেষ দিন একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছিলেন। তখনই দলের মহিলা মোর্চা ২৩ সেপ্টেম্বর থানায় থানায় শুদ্ধিকরণ অভিযান করবে বলে জানান।  তিনি বলেছিলেন, ‘‘যতদিন না পর্যন্ত আর জি কর কাণ্ডের আসল অপরাধীরা শাস্তি পাচ্ছে‌ এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন ততদিন পর্যন্ত আন্দোলন জারি রাখবে বিজেপি।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top