News Flash

  • Home
  • দেশ
  • অনুব্রত মণ্ডলের বোলপুরে ফেরার দিনই বীরভূম সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী
Image

অনুব্রত মণ্ডলের বোলপুরে ফেরার দিনই বীরভূম সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী

বোলপুর, ২২ সেপ্টেম্বর : ‘প্রিয় কেষ্ট’ তিহার থেকে বোলপুরে ফেরার দিনই বীরভূম সফরে আসছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন তিনি৷ তারপর দলকে কি বার্তা দেন, অনুব্রতর ভূমিকা কি হবে সেদিকেই নজর সকলের৷ ২ বছর পর অনুব্রত মণ্ডল বীরভূম জেলায় ফিরছেন, সেই দিনই তৃণমূল সুপ্রিমোর বীরভূম সফর অতি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সকলে৷

বীরভূম জেলা শাসক বিধান রায় বলেন, “২৪ সেপ্টেম্বর দুপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে  ক্ষঞ।কশক্ষনক্ষন।কক্ষ। নক্ষত্র ষঞ। সই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তারই প্রস্তুতি চলছে।”

গোরু পাচার ও আর্থিক তছরুপে ইডির মামলায় দিল্লির রাউস এভিনিউ আদালত অনুব্রত মণ্ডলকে জামিন দিয়েছে৷ বীরভূম জেলা প্রশাসন ও তৃণমূল-কংগ্রেসের দলীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার তিহার জেল থেকে ছাড়া পাচ্ছেন তিনি৷ ওই দিনই অণ্ডাল এয়ারপোর্টে নামবেন তিনি৷ সেখান থেকে বোলপুরে আসবেন।একই সঙ্গে পূর্ব বর্ধমান প্রশাসনিক বৈঠক সেরে দুর্গাপুরে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানেই রাত্রীবাস করার কথা। ২৪ সেপ্টেম্বর, অর্থাৎ মঙ্গলবার সকালে অনুব্রত মণ্ডল বোলপুরে ফেরার দিনই বীরভূম জেলায় ঢুকবেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনের বল্লভপুর জঙ্গলে রাঙাবিতান গেস্ট হাউজে উঠবেন।পরে বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে দুপুর ১২ টা থেকে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আরও একটি বিষয় জানা গিয়েছে, ওই দিনই হেলিকপ্টারে করে অনুব্রতকে সঙ্গে নিয়ে সিদ্ধপীঠ তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি৷ সেখানে পুজো দিয়ে ফের বোলপুরে ফিরে আসবেন৷ ২৫ সেপ্টেম্বর ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এমনকি, অনুব্রতকে নিয়ে মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের বিষয়টিও যে তাৎপর্যপূর্ণ, তা বলাইবাহুল্য। ফের যে জেলার সব স্তরের ব্যাটন অনুব্রতর হাতেই তাও কার্যত স্পষ্ট।

রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, “মুখ্যমন্ত্রী বর্ধমান থেকে বোলপুরে আসছেন। প্রশাসনিক বৈঠক আছে৷ অল্প সময় তিনি বীরভূমে থাকবেন৷ সেই মত প্রস্তুতি চলছে৷ ওই দিনই অনুব্রত মণ্ডল আসার কথা৷ এখন কি হবে তা নিয়ে কোন মন্তব্য করব না৷ আমাদের নেত্রী যা বার্তা দেবেন সেই মতই সব কিছু হবে।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top