News Flash

  • Home
  • দিনের খবর
  • নিম্নচাপের জেরে পুজোর আগে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি, সতর্কতা জারি
Image

নিম্নচাপের জেরে পুজোর আগে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি, সতর্কতা জারি

কলকাতা, ২৩ সেপ্টেম্বর(হি.স.) : দুর্গাপুজোর মুখে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার আবহাওয়া দফতরের পূর্বাঞ্চল অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, নিম্নচাপের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, এবং ঝাড়গ্রাম জেলায় সোমবার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করা হয়েছে।আবহাওয়া দফতরের মতে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া জোড়া ঘূর্ণাবর্ত একত্রিত হয়ে নিম্নচাপের পরিবেশ তৈরি করছে, যা মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি করবে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার, এবং কালিম্পংয়ে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

এই অস্বাভাবিক আবহাওয়ার প্রভাব শুধু সাধারণ মানুষের ওপর নয়, বরং পুজো উদ্যোক্তা, মৃৎশিল্পী, এবং ডেকোরেটরদের মাঝেও উদ্বেগ সৃষ্টি করেছে। বর্ষা বিদায়ের প্রাক্কালে প্রকৃতির এই খামখেয়ালিপনা পুজোর প্রস্তুতিতে বাধা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top