News Flash

  • Home
  • দেশ
  • সারা ভারত কৃষি  মজুর সমিতি সহ একাধিক সংগঠনের স্মারকলিপি প্রদান
Image

সারা ভারত কৃষি  মজুর সমিতি সহ একাধিক সংগঠনের স্মারকলিপি প্রদান

বাঁকুড়া,২৩ সেপ্টেম্বর(হি.স.): সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি ,আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ সহ কয়েকটি সংগঠনের নেতৃত্বে আর জি ক‍র কান্ডের দ্রুত বিচার, সমস্ত আদিবাসী ও ভাগচাষীদের কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত রকম সরকারী সুবিধা প্রদান, মিড ডে মিল কর্মীদের পূজা বোনাস ও সরকারী কর্মীর স্বীকৃতি সহ বিভিন্ন দাবীতে জেলা শাসকের নিকট স্মারকলিপি পেশ করা হয়। বাঁকুড়া স্টেশন থেকে ৫ শতাধিক মানুষ মিছিল করে জেলাশাসকের দফতরে যাওয়ার পথে সাইবার থানার সামনে পুলিশ মিছিলের গতিরোধ করে।মিছিল কারীরা ওখানেই সমবেত হয় এবং   পথসভা করে  বক্তব্য রাখেন।  ২ বছর ধরে সারা রাজ্যে ১০০ দিনের কাজ আটকে দিয়েছে কেন্দ্রের বি. জে পি সরকার বলে অভিযোগ করে  অবিলম্বে সমস্ত জেলায় এই কাজ চালু করার দাবী জানান বক্তারা। একশ দিন বাড়িয়ে  বছরে ২০০ দিন এবং দৈনিক মজুরি ৬০০ টাকা করার দাবী জানান হয়।অপর দিকে রাজ্য সরকার লোকসভা ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিল ৫০ দিনের কাজ দিবে তারও দেখা মিলছে না। এই অবস্থায় মানুষ বাধ্য হয়ে পরিযায়ি শ্রমিক হিসাবে অন্য রাজ্যে  গেলে তথাকথিত গোরক্ষা বাহিনী বা সাম্প্রদায়িক শক্তির হাতে মারা যাচ্ছে বা লাঞ্ছিত হচ্ছে এর দায় আমাদের রাজ্য সরকারকে নিতে হবে এবং গোরক্ষা বাহিনী কে কেন্দ্রীয় সরকারকে নিষিদ্ধ ঘোষনা করতে হবে বলে ও দাবী জানানো হয়। আমাদের জেলায় দীর্ঘদিন ধরে আদিবাসীরা বনের জমি দখল করে চাষ করে আসছেন ২০০৬ সালের আইন অনুযায়ী এই জমিতে তাদের পাট্টা দিতে হবে।এই সব আদিবাসী সহ ভাগচাষীদের সরেজমিন তদন্ত সাপেক্ষে কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত সরকারি সাহায্য দিতে হবে। মিড- ডে – মিলের মতো প্রকল্প কর্মিদের পুজো বোনাস সহ সরকারি কর্মি হিসাবে স্বীকৃতি দিয়ে অবসর কালিন সমস্ত ধরনের সুবিধা প্রদান ,আর  জি. কর  ঘটনার দ্রুত বিচার করে অপরাধীদের শাস্তি দিতে হবে এবং কর্মক্ষেত্রে সব ধরনের মহিলাদের নিরাপত্তা  সুনিশ্চিত করার দাবী জানান হয়।  এই সভায় বক্তব্য রাখেন ফারহান হোসেন খান, রাম নিবাস বাস্কে সহদেব টুডু সহ অনন্যরা  ।এর পর সি পি আই (এম-এল) এর জেলা সম্পাদক বাবলু  ব্যানার্জীর নেতৃত্ব তিতাস গুপ্ত দিলীপ বাউরী সোমনাথ মুর্ম্মু কবিতা মান্ডির ৫ জনের প্রতিনিধি দল ওখান থেকে জেলাশাসকের দপ্তরে গিয়ে  ১৫ দফা দাবিসংবলিত স্মারকলিপি তুলে দেন।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top