News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ড নির্বাচনে প্রচুর ভোটে জয় পাবে এনডিএ, আত্মবিশ্বাসী চিরাগ পাসওয়ান
Image

ঝাড়খণ্ড নির্বাচনে প্রচুর ভোটে জয় পাবে এনডিএ, আত্মবিশ্বাসী চিরাগ পাসওয়ান

লোহারদাগা, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচার তুঙ্গে। ঝাড়খণ্ডের নির্বাচনে এনডিএ সরকারের জয় নিয়ে আত্মবিশ্বাসী লোক জন শক্তি পাটির নেতা চিরাগ পাসওয়ান।পালামু যাওয়ার পথে আজসু পার্টির সমর্থকদের উদ্দেশ্যে এদিন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন, এনডিএ সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ঝাড়খণ্ডে সরকার গঠন করবে এবং দুর্নীতিবাজ হেমন্ত সরকারকে উপড়ে ফেলবে বলে আশাবাদী তিনি। এনডিএ-র নেতা-কর্মীরা দিনরাত এক করে জনসাধারণের কাছে এই হেমন্ত সোরেন সরকারের জনবিরোধী নীতিগুলির কথা তুলে ধরছেন। আগামী দিনে এই সরকার টিকবেনা বলে মনে করেন তিনি।দলের কর্মীদের উদ্দেশ্যে এদিন চিরাগ বলেন, ঝাড়খণ্ড যে চিন্তাভাবনা দিয়ে তৈরি হয়েছিল তা এখনও অসম্পূর্ণ। অটল বিহারী বাজপেয়ী ঝাড়খণ্ড রাজ্যকে বিহার থেকে আলাদা করে উন্নত রাজ্যের তালিকায় নিয়ে আসার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ঝাড়খণ্ড ভুল শাসকের হাতে চলে গেছে। বিহারের পর তারা এবার ঝাড়খণ্ডকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখন  আর এই স্বেচ্ছাচারিতা চলবে না। আত্মবিশ্বাসের সঙ্গে চিরাগ বলেন, ঝাড়খণ্ডে এনডিএ সরকার গঠিত হবে এবং রাজ্যের যথাযথ উন্নয়ন সাধনের চেষ্টা করা হবে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top