News Flash

  • Home
  • দিনের খবর
  • মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গা ভাঙন, আতঙ্কে দিশেহারা স্থানীয়রা
Image

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গা ভাঙন, আতঙ্কে দিশেহারা স্থানীয়রা

বহরমপুর, ২৩ সেপ্টেম্বর (হি.স.): গঙ্গার ভাঙনের আতঙ্কে দিশেহারা মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। রবিবার রাত ১১টার পর থেকে ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে ওই এলাকা। নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা থেকে মাটি ধসে পড়ছে গঙ্গার জলে। লোহরপুর এলাকায় একটি মসজিদ জলে পড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সাধারণ মানুষ রবিবার রাত থেকেই আতঙ্কে রয়েছেন। অবস্থা এমন যে, ঘর থেকে জিনিসপত্র বের করে এলাকা ছেড়ে পালাচ্ছেন বহু বাসিন্দারা। অন্যদিকে, ফরাক্কা ব্যারেজে ডাউন স্ট্রিম ও আপস্ট্রিমে গঙ্গায় ব্যাপকভাবে জলস্তর বাড়ছে। ফারাক্কা সূতি-১ ও ২, সামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ -২, লালগোলা ব্লকে জলস্তর বৃদ্ধি হওয়ায় রাতেই বন্যা সর্তকতা জারি করেছে জেলা প্রশাসন। অন্যদিকে, নিমতিতা, নুরপুর ও গেরিয়াতেও গঙ্গার জল বিপদসীমা পার করেছে। সোমবার সকালে নিমতিতায় জলস্তর ২২.১৭ মিটার। সেখানে জলের বিপদ সীমা নির্ধারিত রয়েছে ২১.৯০ মিটার।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top