News Flash

  • Home
  • দেশ
  • মানিকতলায় বিজেপি-র ‘থানা শুদ্ধিকরণ অভিযান’ নিয়ে উত্তেজনা
Image

মানিকতলায় বিজেপি-র ‘থানা শুদ্ধিকরণ অভিযান’ নিয়ে উত্তেজনা

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে থানা শুদ্ধিকরণ কর্মসূচি করল বিজেপির মহিলা মোর্চা। সোমবার মানিকতলায় বিজেপির ডিসি নর্থের অফিসের সামনে এই নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ঝাঁটা হাতে অভিযানে নামেন বিজেপির নেতা-কর্মীরা। ওব্যারিকেড টপকে ডিসি নর্থের অফিসের কাছে লকেটরা। পাল্টা লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। গঙ্গাজল ছিটিয়ে ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করেন বিজেপি কর্মীরা। সাংবাদিকদের লকেট বলেন, যে কঠোর নিরাপত্তায় আমাদের এখানে আটকানোর চেষ্টা হচ্ছে, পুলিশ যদি আর জি করে এত তৎপরতা দেখাতো, তাহলে এত সমস্যা হত না। পুলিশের রাজনৈতিক পক্ষপাতিত্বের কড়া সমালোচনা করেন তিনি।

আর জি কর হাসপাতালের ঘটনার জেরে সম্প্রতি কলকাতা পুলিশে বদল করা হয়েছে ডিসি নর্থকে। অভিষেক গুপ্তর বদলে দায়িত্ব নিয়েছেন দীপক সরকার। এদিন জেলায় জেলায় শুদ্ধিকরণ অভিযানে নামে পদ্মশিবির। কলকাতার পাশাপাশি একাধিক জেলাতেও পথে নামেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা।

Releated Posts

বিশ্ব হোমিওপ্যাথি দিবসে আয়ুষ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী, ‘বিকশিত ভারত’ লক্ষ্যে ভূমিকার কথা উল্লেখ

নতুন দিল্লি, ১০ এপ্রিল (আইএএনএস): বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় হোমিওপ্যাথির ভূমিকা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ইস্তেহার প্রকাশ করল বিজেপি, অনুপ্রবেশ রোধ, স্বচ্ছ নিয়োগ ও নারী ক্ষমতায়নকে অগ্রাধিকার

কলকাতা, ১০ এপ্রিল (আইএএনএস): আসন্ন দুই দফার বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি আজ তাদের নির্বাচনী ইস্তেহার ‘সংকল্প…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

উন্নত কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে সম্পর্ক জোরদার করল ভারত ও মরিশাস

পোর্ট লুইস/নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): মরিশাস সফরে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ভারতের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

বেঙ্গল পিডিএস কেলেঙ্কারি: রাজ্যের ১২ জায়গায় একযোগে ইডি-র তল্লাশি অভিযান

কলকাতা, ১০ এপ্রিল (আইএএনএস): রেশন বণ্টন দুর্নীতি (পিডিএস কেলেঙ্কারি) মামলায় শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একযোগে তল্লাশি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top