News Flash

  • Home
  • প্রধান খবর
  • কলকাতার ব্যবসায়ী অপহরণকাণ্ড: ৬ জন গ্রেফতার, যৌথ অভিযানে উদ্ধার
Image

কলকাতার ব্যবসায়ী অপহরণকাণ্ড: ৬ জন গ্রেফতার, যৌথ অভিযানে উদ্ধার

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): কলকাতার গড়ফা থানা এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে কলকাতা পুলিশের ডিসি এস এস ডি বিদিশা কলিতা দাশগুপ্ত এক সাংবাদিক সম্মেলনে জানান, রবিবার অনির্বাণ হাজরা নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়।

ঘটনার সূত্রপাত হয় যখন অনির্বাণের স্ত্রী পুলিশকে জানান, স্বামীর ফোন থেকে একটি কল আসে এবং অপহরণকারীরা ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এই অভিযোগের ভিত্তিতে গড়ফা থানা এবং লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্ট যৌথভাবে তদন্ত শুরু করে।

পুলিশের তদন্তে জানা যায়, অনির্বাণকে মালদা জেলার মোথাবাড়ি এলাকায় আটকে রাখা হয়েছে। এরপর কলকাতা পুলিশ এবং মালদা পুলিশের যৌথ অভিযানে অনির্বাণকে উদ্ধার করা হয়। অভিযানে ৬ জন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।

এই অপহরণকাণ্ডের পেছনে আরও কোনো বড় ষড়যন্ত্র আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top