News Flash

  • Home
  • দিনের খবর
  • অতি শীঘ্রই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, ফের সওয়াল রাহুলের
Image

অতি শীঘ্রই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, ফের সওয়াল রাহুলের

শ্রীনগর, ২৩ সেপ্টেম্বর (হি.স.): অতি শীঘ্রই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, ফের সওয়াল করলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার শ্রীনগরে এক নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেছেন, “ভারতে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে রাজ্য করা হয়েছিল। রাজ্যগুলিকে ভাগ করা হয়েছিল। মধ্যপ্রদেশকে ভাগ করে ছত্তিশগড় গঠন করা হয়েছিল, বিহারকে ভাগ করে ঝাড়খন্ড গঠন করা হয়েছিল এবং অন্ধ্র প্রদেশকে ভাগ করে তেলেঙ্গানা তৈরি করা হয়েছিল। কিন্তু, ভারতের ইতিহাসে কখনও একটি রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়নি। প্রথমবারের মতো রাজ্যের জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে, আপনাদের সঙ্গে অবিচার করা হয়েছে, আপনাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং আমি চাই আপনারা দ্রুত রাজ্যের অধিকার পান।”বিজেপিকে আক্রমণ করে রাহুল গান্ধী আরও বলেছেন, “তাঁরা এখানে একজন রাজা বানিয়েছে। লেফটেন্যান্ট গভর্নর হলেন সেই রাজা, তিনি একজন বহিরাগত এবং জম্মু ও কাশ্মীরের নয়। জম্মু ও কাশ্মীরের মানুষ যে উন্নয়ন চায়, এই ব্যক্তি তা করতে পারবে না। কিভাবে করতে হবে তার কোনও ধারণা নেই।”

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top