কলকাতা ২৩ সেপ্টেম্বর (হি. স. ): আর জি কর হাসপাতালের মহিলা পিজিটি’র রহস্যমৃত্যুর ঘটনায় ধৃত দুজনকেই শিয়ালদা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়েছে। যদিও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার পেশ করা হয়েছে। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ ও টালা থানার অইইন চার্জ অভিজিৎ মন্ডলকে মুখোমুখি বসিয়ে ও সেই অর্থে কোনও ব্রেক থ্রু হয় নি। মুখ খুলছেন তাদের কেউই। উল্লেখ্য প্রথম দফায় সন্দীপ ঘোষ হিসেব বহির্ভূত আয় ও আর্থিক দুর্নীতি মামলাতে ইডি’র হাতে অভিযুক্ত। পরবর্তী মামলাতে তাঁকে হেফাজতে নেয় সিবিআই। এ পর্যন্ত তদন্তের কাজে প্রথমে সন্দীপ ও তাঁকে জেরা করে পরে অভিজিৎ এর নাম উঠে আসে। গত সপ্তাহেই তাদের আদালতে পেশ করে সময় চেয়ে নেয় সিবিআই। গত ২০ তারিখ তাদের পেশ করে সিবিআই জেরার জন্য ফের প্রয়োজনের দাবি জানান। এবং আদালতে সংশ্লিষ্ট মামলায় বিচারপতি তিনদিন সময় বরাদ্দ করেন এবং ২৩ তারিখ পর্যন্ত সময় দেয়া হয়। সোমবার ওই মেয়াদ শেষে কড়া নিরাপত্তার মধ্যেই পেশ করা হয়েছে তাদের। সুতরাং ওই দিকেই আপাতত নজর।, নারকো টেস্ট এর জন্য সন্দীপ কে এবং পলিগ্রাফ টেস্টের জন্য অভিজিৎকে প্রয়োজন বলে সিবিআই জানিয়েছে শিয়ালদা আদালতে।

শিয়ালদা আদালতে পেশ সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল কে
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















