News Flash

  • Home
  • দেশ
  • বাংলাদেশের আর্থিক দূর্দশা নিয়ে কটাক্ষ তথাগত রায়ের
Image

বাংলাদেশের আর্থিক দূর্দশা নিয়ে কটাক্ষ তথাগত রায়ের

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): “ভারতকে গালগালি ও শাসানি দিয়ে এমন সুসম্পর্ক গড়ে তুলেছে যে তার কাছে টাকা চাওয়ার মুখ নেই।” বাংলাদেশের আর্থিক দূর্দশা নিয়ে এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

সোমবার তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “ঝাড়খণ্ডের কয়লা চালিত প্ল্যান্ট থেকে বিদ্যুতের জন্য বাংলাদেশের কাছে আদানি পাওয়ার লিমিটেডের $৮০০ মিলিয়ন পাওনা রয়েছে। বাংলাদেশ অন্তর্বর্তী সরকার এখন এই সমস্যাটি সমাধানের জন্য ভারতের সাথে আলোচনার চেষ্টা করছে। কারণ বকেয়া টাকা সরবরাহ হ্রাসের কারণ হতে পারে। তাই কথার মালা গেঁথে যতটা দেরি করানো যায়।

বাংলাদেশের কাছে ত্রিপুরারও বিদ্যুতের জন্য প্রায় ১০০ কোটি টাকা পাওনা। তাতেও ভাঁড়ে মা ভবানী। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটির দেনায় মাথা বিকিয়ে গেছে। আইএমএফ-এর বেল আউটের ঋণই এখনও শোধ হয় নি আবার $ ৩ বিলিয়ন চেয়েছে৷ জুলাইতে দেশটির credit rating এখন BB- থেকে B+ এ নামিয়েছে S&P৷

এরকম দেউলিয়া অবস্থায় হয়ত আরও কমে যাবে। বিদেশী মুদ্রা রিজার্ভ মাত্র $ ১৬ বিলিয়ন৷ এতে কয়েক মাসের কাঁচামাল ও পরিষেবা আমদানী করা সম্ভব।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top