News Flash

  • Home
  • দেশ
  • আর জি কর মামলার শুনানির দিন পিছিয়ে দেওয়ার চেষ্টার প্রতিবাদ তথাগতর
Image

আর জি কর মামলার শুনানির দিন পিছিয়ে দেওয়ার চেষ্টার প্রতিবাদ তথাগতর

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : আর জি কর মামলার পরবর্তী শুনানির দিন পিছিয়ে দেওয়া নিয়ে রাজ্যের চেষ্টার প্রতিবাদ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

সোমবার তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “যে সরকার দুদিন আগে ধর্ষকদের জন্য এক সপ্তাহের মধ্যে এনকাউন্টার আর দুসপ্তাহের মধ্যে ফাঁসি চাইছিল সেই সরকার তিলোত্তমা কান্ডের ছ সপ্তাহ পরে শুনানির দিন পিছিয়ে দেওয়ার জন্য আদালতে আবেদন করছে! কি cute না?”

আর জি কর মামলায় পরবর্তী শুনানিতে কী হয় সেদিকে তাকিয়ে আছে গোটা দেশ। বলা ভালো প্রবাসীরাও নজর রাখছেন। সোমবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি। আগামী ২৭ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের আইনজীবীর আবেদনের ভিত্তিতে সমস্ত পক্ষের মতামত নিয়ে তা পিছোতে রাজি শীর্ষ আদালত।

Releated Posts

মোদি সরকার কাউকে ভয় পায়নি, কারও কাছে মাথা নতও করেনি: রাহুলকে গিরিরাজ সিং

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): অহংকারের বশে শিষ্টাচার ভুলে না যেতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সতর্ক করলেন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 22, 2026

উত্তরপ্রদেশে খুনের মামলায় ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষিত অপরাধী পুলিশের এনকাউন্টারে গ্রেফতার

হাপুর/ফিরোজাবাদ, ২২ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের হাপুরে খুনের মামলায় ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষিত এক অপরাধীকে এনকাউন্টারের পর গ্রেফতার…

ByByNews Desk Aug 22, 2026

শুধু শিরোনামে থাকার জন্যই এসব: রাহুলের ধর্নাকে কটাক্ষ নাড্ডার

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার ডেপুটি কমিশনার অব পুলিশের দফতরের সামনে ধর্নায় বসে ছাত্রের অভিযোগের…

ByBySandeep Biswas Aug 21, 2026

পেলেট গান কাণ্ডে উত্তেজনা, পার্লামেন্ট স্ট্রিট থানায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২১ আগস্ট (আইএএনএস): দিল্লির যন্তর মন্তরে গত ২০ জুলাই ছাত্রদের বিক্ষোভ চলাকালীন পুলিশি পেলেট গান ব্যবহারের অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top