News Flash

  • Home
  • দেশ
  • সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কলকাতাও ভিজবে নিম্নচাপে
Image

সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কলকাতাও ভিজবে নিম্নচাপে

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): শারদোৎসবের প্রস্তুতির মধ্যেই ফের বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের উপর আবার তৈরি হতে পারে নিম্নচাপ। তার জেরে গোটা সপ্তাহ ধরেই দক্ষিণবঙ্গে চলতে পারে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিক্ষিপ্ত ভাবে। জেলার সব জায়গায় তা হবে না। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী ২৪ ঘণ্টায় উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বুধবার দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এই চার জেলার সঙ্গে ঝাড়গ্রামেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ওই দিন পাঁচ জেলাতেই হতে পারে ভারী বৃষ্টি। তবে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে কোনও সতর্কতা জারি করা হয়নি।

Releated Posts

‘মানুষ নেতা বেছে নেয়, কিন্তু এস আই আর-এ ঠিক উল্টোটা হচ্ছে’: বিজেডি সাংসদ সুলতা দেও

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রতিবাদের মধ্যেই বিজু জনতা দল (বিজেডি)-র সাংসদ সুলতা দেও…

ByByNews Desk Oct 6, 2026

২১ কিলোমিটার উচ্চতায় দেশীয় হাই-অল্টিটিউড এয়ারশিপের সফল পরীক্ষা ডিআরডিও-র

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই-অল্টিটিউড প্ল্যাটফর্ম সিস্টেম (এইচএপিএস)-এর সফল উড়ান পরীক্ষা করল প্রতিরক্ষা গবেষণা ও…

ByByNews Desk Oct 6, 2026

নবজাতকের সোনার আংটি প্রকল্পের পর তামিলনাড়ুতে সোনার ঋণের সীমা বাড়ল

চেন্নাই, ৬ অক্টোবর (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ আরও সহজ করতে তামিলনাড়ুর সমবায় ব্যাঙ্ক ও সমিতিগুলিতে…

ByByNews Desk Oct 6, 2026

ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার আহ্বান রাজনাথের

বিশাখাপত্তনম, ৬ অক্টোবর (আইএএনএস): ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top