জম্মু, ২২ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে কোনও সন্ত্রাসবাদী অবাধে বিচরণ করতে পারবে না। প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। রবিবার জম্মু ও কাশ্মীরে নির্বাচনী প্রচারে অমিত শাহ বলেছেন, “পাকিস্তানের সঙ্গে আমরা দ্বিপাক্ষিক আলোচনা করব না! বিরোধীরা এলওসি জুড়ে বাণিজ্য পুনরুদ্ধার করতে এবং পাথর নিক্ষেপকারীদের মুক্তি দিতে চায়, কিন্তু বিজেপি প্রতিশ্রুতি দিচ্ছে জম্মু ও কাশ্মীরে কোনও সন্ত্রাসবাদী অবাধে বিচরণ করতে পারবে না।”রবিবার জম্মু ও কাশ্মীরের নৌশেরায় নির্বাচনী জনসভা করেন অমিত শাহ। এই সভা থেকে তিনি বলেছেন, “কংগ্রেস, এনসি এবং পিডিপি বছরের পর বছর ধরে আপনাদের সংরক্ষণের অধিকার থেকে বঞ্চিত করেছে… মোদীজি সিদ্ধান্ত নিয়েছেন, বিরোধীরা যা খুশি করুক, তবে আমরা অবশ্যই পাহাড়ি সম্প্রদায়কে সংরক্ষণ দেব।”অমিত শাহ আরও বলেছেন, “এখন আমাদের তেরঙ্গা জম্মু ও কাশ্মীরে গর্বের সঙ্গে উড়ছে, কিন্তু কংগ্রেস এবং এনসি লোকজন বলে, তারা শেখ আবদুল্লাহর পতাকা ফিরিয়ে আনতে চায়। ফারুক সাহেব, যত ইচ্ছা শক্তি প্রয়োগ করুন… কিন্তু এখন কাশ্মীরে শুধু আমাদের প্রিয় তেরঙ্গা উড়বে।” অমিত শাহ জোর দিয়ে বলেছেন, “জম্মু ও কাশ্মীরে ৩০ বছর ধরে সন্ত্রাস চলে, ৩০ বছরে ৩ হাজার দিন জম্মু ও কাশ্মীরে কারফিউ ছিল, ৪০ হাজার মানুষ মারা গিয়েছেন, ফারুক সাহেব, সেই দিনগুলোতে আপনি কোথায় ছিলেন? বলি, কাশ্মীর যখন জ্বলছিল, ফারুক সাহেব লন্ডনে ছুটি কাটাচ্ছিলেন। মোদীজি এসে সন্ত্রাসবাদীদের নির্মূল করছেন।”

জম্মু ও কাশ্মীরে কোনও সন্ত্রাসবাদী অবাধে বিচরণ করতে পারবে না, প্রতিশ্রুতি অমিত শাহের
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















