News Flash

  • Home
  • খেলা
  • দক্ষিণ আফ্রিকাকে সিরিজে হারিয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান
Image

দক্ষিণ আফ্রিকাকে সিরিজে হারিয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান

শারজা, ২১ সেপ্টেম্বর (হি.স.) : পরপর দুই একদিনের ম্যাচে প্রোটিয়াদের নাকানিচুবানি খাইয়ে ইতিহাস গড়ে সিরিজ জিতে নিল রশিদ খানের আফগানিস্তান।  প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছিল আফগানরা। সেই ম্যাচে সফরকারীদের ১০৬ রানে গুঁড়িয়ে দিয়েছিল রশিদ খান-গাজনফররা।  দ্বিতীয় ম্যাচেও প্রায় একই হাল দক্ষিণ আফ্রিকার।  এই ম্যাচে   কোনও   লড়াই-ই করতে পারেনি প্রোটিয়ারা।শুক্রবার শারজায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানে হারাল আফগানরা।  আফগানদের দেওয়া ৩১২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে রশিদ খানের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা। ১৩৪ রানে অলআউট হয়ে অসহায় আত্মসমর্পণ করেছে দক্ষিণ আফ্রিকা । শনিবার নিজের ২৬তম জন্মদিনটা দারুণভাবে পালন করলেন রশিদ খান।  এই ম্যাচে তিনি নিয়েছেন পাঁচ উইকেট।  আর ২৬ রানে ৪ উইকেটে নিয়েছেন তরুণ বাঁহাতি স্পিনার নানগেয়ালিয়া খারতে।

Releated Posts

ইউরোপিয়ান বক্সিং গ্রাঁ প্রি-তে ভারতের দাপট, ৮টি সোনা-সহ মোট ১২টি পদক জয়

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৬তম গ্রাঁ প্রি উস্তি নাদ লাবেম (ইউরোপিয়ান বক্সিং গোল্ড টুর্নামেন্ট)-এ দুর্দান্ত…

ByByNews Desk Jun 21, 2026

সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে নেদারল্যান্ডস, দলের প্রত্যাবর্তনের প্রশংসায় ভ্যান ডাইক

হিউস্টন, ২১ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করার পর দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন…

ByByNews Desk Jun 21, 2026

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top