News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশা বিরোধী অভিযানে ১.১৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার , ধৃত দুই  
Image

নেশা বিরোধী অভিযানে ১.১৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার , ধৃত দুই  

আগরতলা ২১ সেপ্টেম্বর :  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১.১৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করতে  সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। সাথে দুই নেশাকারবারীকে গ্রেফতার  করা হয়েছে। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে। যার বাজারমূল্য আনুমানিক ১০ লক্ষাধিক টাকা বলে জানান এসডিপিও দেবপ্রসাদ রায়।  

  এসডিপিও দেবপ্রসাদ রায় জানিয়েছেন, গোপন সংবাদের ভিওিতে থানায় খবর আসে গাড়ি করে নেশা সামগ্রী ক্রয় বিক্রয় করা হবে। সেই খবরের ভিত্তিতে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী সহ কলেজটিলার ওসির নেতৃত্বে একটি টিম বানিয়ে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছিল। পরবর্তী সময়ে অনেক জায়গায় অভিযান চালিয়ে শেষে এমবিবি কলেজ এলাকায় একটি অটোকে আটক করেন। অটোতে তল্লাশি চালিয়ে ১.১৪ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত  করতে সক্ষম হয়েছে।

সাথে সমর দাস ও সন্দীপ কুমার সরকার নামে দুই নেশাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি আরও জানিয়েছেন, থানায় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার পর আরও ৩ জনের নাম শনাক্তকরণ করা হয়েছে। তাদের অতিস্বতর আটক করা হবে।

Releated Posts

আধিকারিকদের স্বচ্ছতা, সততার মধ্য দিয়ে কাজ করে জনগণ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরী করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: জ্ঞান, নিষ্ঠা, স্বচ্ছতা ও দক্ষতাই উন্নতির মূল চাবিকাঠি। ভালো কাজের উপরই মানুষের পরিচয় বহণ…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিদ্যুৎ মাশুলের বাড়তি বোঝা গ্রাহকদের উপর চাপতে দেবে না সরকার, সাংবাদিক সম্মেলনে দাবি বিজেপির

আগরতলা, ২১ আগস্ট: বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে রাজ্যে তৈরি হওয়া উদ্বেগের মধ্যে সাধারণ গ্রাহকদের স্বস্তি দিতে রাজ্য সরকার উদ্যোগী…

ByByReshmi Debnath Aug 21, 2026

রাহুলের আট ঘণ্টার ধর্নার পর পেলেট-কাণ্ডে অজ্ঞাতদের বিরুদ্ধে এফআইআর

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দীর্ঘক্ষণ ধর্নার পর অবশেষে পেলেট গানে আহত ছাত্র সাহিল…

ByBySandeep Biswas Aug 21, 2026

ফিদেলের শিক্ষা ছিল ঐক্য, সেই শক্তিতেই কিউবার বিপ্লব টিকে আছে: কিউবার রাষ্ট্রদূত

আগরতলা, ২১ আগস্ট: সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের অগ্রণী নেতা ও কিউবার বিপ্লবের অন্যতম প্রধান স্থপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগরতলার…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top