News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জিবি হাসপাতালের ভুল চিকিত্সার কারণে মৃত্যু ব্যাক্তির, অভিযোগ
Image

জিবি হাসপাতালের ভুল চিকিত্সার কারণে মৃত্যু ব্যাক্তির, অভিযোগ

আগরতলা, ২১ সেপ্টেম্বর : জি বি হাসপাতালে ভুল চিকিত্সার কারণে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে, এমনই অভিযোগ তুলে মৃতের পরিবারের সদস্যরা হৈচৈ করেছেন। তাঁদের দাবি, সন্ধ্যায় যে ইনজেকশন দেওয়ার কথা ছিল, সেই ইনজেকশন রাত এগারটায় দেওয়া হয়েছিল। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর ওই রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েন। হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ও রোগীর পরিজনদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছিল। ওই ঘটনায় কিছুক্ষনের জন্য হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা ছড়িয়েছিল।

মৃতের পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, গত দুইদিন আগে নাগেরজলার বাসিন্দা বিকাশ রায়কে  জিবি হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছিল। শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে আইজিএম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। তারপর থেকে জিবি হাসপাতালের নার্স ও চিকিত্সকরা ভালো পরিষেবা দিচ্ছিল না। এমনকি, সঠিক সময়ে ঔষধ ও দিচ্ছিল না, বলে অভিযোগ।  

আরো অভিযোগ, চিকিত্সকরা দুইটি ইনজেকশন দেওয়ার নির্দেশ দিয়েছিল নার্সদের। পরিবারের সদ্যসরা ইনজেকশন নিয়ে আসার পরও তাঁরা ওই ইনজেকশন দেয় নি।  সন্ধ্যায় যে ইনজেকশন দেওয়ার কথা ছিল, সেই ইনজেকশন রাত এগারটায় দেওয়া হয়েছিল। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর ওই রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওই ঘটনাকে ঘিরে কিছুক্ষনের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরর্বতী সময়ে পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Releated Posts

তিনদিনের উৎসব শেষে ত্রিপুরার আনারস শিল্পে নতুন সম্ভাবনার দিগন্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যাল ২০২৬ আজ নয়াদিল্লীতে সফলভাবে সমাপ্ত হয়েছে। উৎসবের…

ByByReshmi Debnath Jun 29, 2026

কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: রাজ্য অতিথিশালার মিলনায়তনে আজ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের এক পর্যালোচনা সভা…

ByByReshmi Debnath Jun 29, 2026

আগরতলায় কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর পরিদর্শন, খতিয়ে দেখলেন বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি

আগরতলা, ২৯ জুন: কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী সোমবার আগরতলার বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক…

ByByReshmi Debnath Jun 29, 2026

উত্তর ত্রিপুরায় ৭.৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক

আগরতলা, ২৯ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। দামছড়া থানার উদ্যোগে চালানো নিয়মিত যানবাহন…

ByByTaniya Chakraborty Jun 29, 2026
Scroll to Top