News Flash

  • Home
  • দেশ
  • সংযোগ ছিন্ন করতে চাইলে ডিভিসি সানন্দে সদর দফতর সরিয়ে দেবে, মন্তব্য তথাগতের
Image

সংযোগ ছিন্ন করতে চাইলে ডিভিসি সানন্দে সদর দফতর সরিয়ে দেবে, মন্তব্য তথাগতের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি.স.): ডিভিসি-র সঙ্গে সংযোগ ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে চাইলে ডিভিসি সানন্দে সদর দফতর ধানবাদে সরিয়ে দেবে বলে মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু শনিবার এক্স হ্যান্ডলে লিখেছেন, “মুখ্যমন্ত্রীর এমন বেহায়াপনার কথা শুনেছেন কখনও? দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) পরিচালিত মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে ক্রমাগত জল ছাড়ার প্রতিবাদে পশ্চিমবঙ্গ সরকার ঝাড়খণ্ড থেকে ট্রাকের প্রবেশ বন্ধ করে দিয়েছিল। জল ছাড়ার ফলে নাকি পশ্চিম বর্ধমান ও মেদিনীপুর জেলার কিছু অংশে বন্যা দেখা দিয়েছে। ফলস্বরূপ, ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে ২ নম্বর এবং ৪ নম্বর জাতীয় সড়কে হাজার হাজার ট্রাক আটকে পড়ে।

বাংলায় ‘মানবসৃষ্ট’ বন্যা করার জন্য ডিভিসিকে অভিযুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্পোরেশনের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন। ডিভিসি আংশিকভাবে পশ্চিমবঙ্গ সরকারের মালিকানাধীন। আমি জানি না কীভাবে এই সংযোগ ছিন্ন করা যায়, তবে প্রয়োজনে ডিভিসি আনন্দের সাথে তার সদর দফতরকে ধানবাদে সরিয়ে দেবে।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top