মুম্বই, ২১ সেপ্টেম্বর (হি.স.): মুম্বইয়ের জুহু সৈকতে মেগা স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ। স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।মুখ্যমন্ত্রী বলেছেন, “মহারাষ্ট্র ৭২০ কিলোমিটার উপকূলীয় এলাকা পেয়েছে, আর আমাদের তা স্বচ্ছ রাখতে হবে। আমরা পরিচ্ছন্নতা সেবার মাধ্যমে তা শুরু করেছি। স্বচ্ছ ভারত অভিযানের নাম নিলেই প্রধানমন্ত্রীর নাম মাথায় আসে এবং তাঁর অনুপ্রেরণায় সারা দেশে এই অভিযানকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের একক ব্যবহার করা প্লাস্টিক বন্ধ করা উচিত, আমরা তা নিষিদ্ধ করেছি, এবং একইসঙ্গে ‘এক পেড় মা কে নাম’ প্রচারাভিযানের মাধ্যমে আমরা বৃহৎ পরিসরে গাছ লাগাচ্ছি।”

জুহু সৈকতে স্বচ্ছতা অভিযান, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণে জোর দিলেন মুখ্যমন্ত্রী শিন্ডে
Releated Posts
অযোধ্যায় গৃহবন্দি কংগ্রেসের অজয় রাই, বিজেপি-কংগ্রেসের তরজা তুঙ্গে
নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): অযোধ্যায় রামমন্দির দর্শনের নির্ধারিত কর্মসূচির আগে উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই-কে গৃহবন্দি করা হয়েছে…
ভারতীয় সেনার বীর জওয়ানরা বিশ্বজুড়ে দেশের পতাকা উঁচু রেখেছেন: বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): বিদায়ী সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী মঙ্গলবার বলেন, ভারতীয় সেনার বীর জওয়ানরা তাঁদের আনুগত্য, সাহস এবং…
হলদিয়ায় এইচপিএলের ন্যাফথা পাইপলাইনে ভয়াবহ আগুন, দগ্ধ অন্তত ৩৫, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক
কলকাতা, ৩০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় মঙ্গলবার সকালে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড (এইচপিএল)-এর ন্যাফথা পাইপলাইনে…
জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের
বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…


















