News Flash

  • Home
  • দেশ
  • তিনদিনের সিবিআই হেফাজত শেষে আদালতের দ্বারস্থ সিবিআই
Image

তিনদিনের সিবিআই হেফাজত শেষে আদালতের দ্বারস্থ সিবিআই

কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি. স.) আর জি কর হাসপাতালের মহিলা পিজিটি’র রহস্যমৃত্যুর ঘটনায় সন্দীপ ও অভিজিৎ এর মুখোমুখি জেরাতে স্পষ্ট হচ্ছে না তদন্তের কাজ। যার ফলে ধোঁয়াশা কাটছে না। বরং দীর্ঘসূত্রিতা বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের পলিগ্রাফ টেস্ট করতে চাইছে সিবিআই। সেইসঙ্গে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ এর নারকো টেস্ট করার জন্য আদালতের দ্বারস্থ সিবিআই। উভয় বিষয়ে আবেদন জানিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আপাতত অনুমতির অপেক্ষায় রয়েছে। এদিকে, শুক্রবার এই দুজনের সিবিআই হেফাজতের তিনদিনের মেয়াদ শেষ হল। এদিন তাদের আদালতে পেশ করা হয়। নারকো টেস্ট এর জন্য গুজরাটে সন্দীপ’কে নিয়ে যাওয়া হবে। এর আগে সন্দীপের পলিগ্রাফ টেস্ট হয়েছে। তবে তখন তিনি  নারকো টেস্টে আপত্তি জানান। উল্লেখ্য, এ পর্যন্ত ৯ জনের পলিগ্রাফ টেস্ট হয়েছে।

Releated Posts

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top