News Flash

  • Home
  • দেশ
  • পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধানের প্রতি দায়বদ্ধতার চেতনাকে উৎসাহিত করতে স্বচ্ছতাই সেবার
Image

পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধানের প্রতি দায়বদ্ধতার চেতনাকে উৎসাহিত করতে স্বচ্ছতাই সেবার

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর :  ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর সারা দেশে নিজেদের আওতাধীন  স্বশাসিত সংস্থা, অধীনস্ত কার্যালয় সহ বিভিন্ন ভবনে স্বচ্ছতাই সেবা কর্মসূচি চালু করেছে। ১৭ সেপ্টেম্বর থেকে এই কর্মসূচির আওতায় পরিচ্ছন্ন ও আবর্জনামুক্ত ভারত গড়ে তোলা সম্পর্কে সচেতনতা ও দায়বদ্ধতা তৈরির লক্ষ্যে বিভাগীয় সচিবের তত্ত্বাবধানে ৩৯৫ জন আধিকারিক ও কর্মী শপথ গ্রহণ করেন।

বিভাগের অধীনে বিভিন্ন কার্যালয় এবং ছাব্বিশটি স্বশাসিত সংস্থার মোট ২৯৫৭ জন কর্মচারীও এই শপথ গ্রহণে অর অংশীদার ছিলেন। অভিযানের লক্ষ্য পূরণ এবং একে আরও বিস্তারিত এবং গভীরতর রূপ দিতে শপথে জোর দেওয়া হয়। শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার সুচেতনা বিকাশে ১৭ এবং ১৮ সেপ্টেম্বর,২০২৪ সারা দেশে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পড়ুয়াদের মধ্যে  ‘আমার স্বপ্নের পরিচ্ছন্ন ভারত’ শীর্ষক এক ছবি আঁকার প্রতিযোগিতাও আয়োজিত হয়।

২০ থেকে ৩০ সেপ্টেম্বর,২০২৪ প্রযুক্তি ভবন সংলগ্ন সরকারী বিদ্যালয়গুলিতে ‘পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যের ওপর এর প্রভাব’ শীর্ষক এক বক্তৃতা এবং সচেতনতার পর্বও এই কর্মসূচিতে রাখা হয়েছে| বিভাগের স্বাস্থ্যবিধান কর্মীদের রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ১০৪ জনকে সুরক্ষা এবং পরিচ্ছন্নতার সামগ্রী বিতরণের আয়োজন থাকবে 26 সেপ্টেম্বর,২০২৪ তারিখে। নির্দিষ্ট মেয়াদে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে , তা পূরণ করতে পুরোমাত্রায় প্রচার অভিযান অব্যাহত আছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top