News Flash

  • Home
  • দেশ
  • সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক, স্বাভাবিক করার চেষ্টা চলছে
Image

সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক, স্বাভাবিক করার চেষ্টা চলছে

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.) : সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক্‌‌ড হয়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। সেই চ্যানেলে আমেরিকার ‘রিপল ল্যাবস’ নামে একটি সংস্থার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিজ্ঞাপনী ভিডিও ভেসে ওঠে। যদিও, সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল স্বাভাবিক অবস্থায় ফিরে আনার চেষ্টা চলছে।শুক্রবার সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলটি হ্যাক্‌‌ড হয়েছে বলে মনে করা হচ্ছে। হ্যাক্‌ড হওয়া চ্যানেলে ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল রেসপন্ডস টু দ্য এসইসি’স ২ বিলিয়ন ডলার ফাইন! এক্সআরপি প্রাইস প্রেডিকশন’ শীর্ষক একটি ভিডিও সম্প্রচার করা হয়। সুপ্রিম কোর্টের এই চ্যানেলে গুরুত্বপূর্ণ মামলাগুলির শুনানির সরাসরি সম্প্রচার চলে। সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাকিংয়ের পর চ্যানেলটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেলে পরিষেবাগুলি শীঘ্রই আবার চালু করা হবে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top