News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডে শুধুমাত্র মুখ্যমন্ত্রী পরিবর্তন নয়, বিজেপি সরকারও আনতে হবে : অমিত শাহ
Image

ঝাড়খণ্ডে শুধুমাত্র মুখ্যমন্ত্রী পরিবর্তন নয়, বিজেপি সরকারও আনতে হবে : অমিত শাহ

রাঁচি, ২০ সেপ্টেম্বর (হি.স.): ঝাড়খণ্ডে পরিবর্তনের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। শুক্রবার ঝাড়খণ্ডের রাঁচির সাহিবগঞ্জে বিজেপির পরিবর্তন যাত্রায় বক্তব্য রেখে অমিত শাহ বলেছেন, “ঝাড়খণ্ড বিজেপি পরিবর্তন যাত্রা শুরু করছে। এই যাত্রা ঝাড়খণ্ডের গ্রামে গ্রামে পৌঁছে পরিবর্তনের বার্তা দেবে। আমাদের এই দুর্নীতিগ্রস্ত সরকারকে অপসারণ করতে হবে এবং এমন একটি সরকার আনতে হবে যা দুর্নীতি বন্ধ করবে।”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পরিবর্তন নয়, জেএমএম এবং কংগ্রেসের পরিবর্তে বিজেপি সরকার আনতে হবে। অমিত শাহ বলেছেন, “কৃষকদের আয় বাড়ানো নরেন্দ্র মোদীর সরকার এখানে আনতে হবে। আমার তরুণ আদিবাসী ভাই-বোনেরা কাজের জন্য এখান থেকে সারা দেশে যায়। এর বদলে সাঁওতাল পরগণায় কর্মসংস্থান আনবে এমন সরকারকে এখানে আনতে হবে। আমরা শুধু মুখ্যমন্ত্রী বদলাতে চাই না, ঝাড়খণ্ড বদলাতে চাই।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top