News Flash

Image

এবছর দুদিনের পুজো পরিক্রমা এনবিএসটিসি–র

শিলিগুড়ি, ২০ সেপ্টেম্বর (হি.স.) : দুর্গা পুজো উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিয়েছে উত্তরবঙ্গ রাজ্য পরিবহন নিগম (এনবিএসটিসি) । নৈশভোজের সঙ্গে মণ্ডপ দর্শনের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এবার দুদিন পুজো পরিক্রমা করতে চলেছে এনবিএসটিসি । এই মাসের ২২ তারিখ থেকে টিকিট বিক্রি করা হবে। পরিবহণ নিগম জানিয়েছে, চতুর্থী ও পঞ্চমীর দিনে এই পরিক্রমা হবে। আগে বিক্রি হবে পঞ্চমীর টিকিট। এরপর পঞ্চমীর টিকিট বিক্রি হয়ে গেলে চতুর্থীর টিকিট বিক্রি শুরু হবে।পরিবহণ নিগমের ব্যবস্থাপনা পরিচালক দীপঙ্কর পিপলাই বলেন, ‘গত বছর আমরা পূজা পরিক্রমায় ভালো সাড়া পেয়েছি। ষষ্ঠী থেকে ব্যারিকেড করা হয় বলে তাই এবার চতুর্থী ও পঞ্চমীতে পূজা পরিক্রমার আয়োজন করা হচ্ছে। তেনজিং নোরগে বাস টার্মিনালের টিকিট কাউন্টার থেকে পূজা পরিক্রমার টিকিট পাওয়া যাবে।পরিবহণ নিগমের শিলিগুড়ি বিভাগীয় ব্যবস্থাপক শ্যামল সরকার জানিয়েছেন যে, দু’দিনই সন্ধ্যা ৬টা নাগাদ বাসটি তেনজিং নোরগে বাস টার্মিনাল থেকে ছাড়বে। এরপর বাসটি চম্পাসারি, রেল কলোনি, দেশবন্ধুপদ, সুভাষপল্লী, রবীন্দ্রনগর, রথখোলা হয়ে টার্মিনালে ফিরবে। রাত ও সন্ধ্যার খাবারের জন্য ৩৫০ টাকা চার্জ করা হবে। এবার পরিক্রমার জন্য ৩৯টি আসন থাকবে। গত বছর একদিনেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। তাই গতবারের চাহিদার কথা মাথায় রেখে এ বছর দু’দিনের পূজা পরিক্রমা করার সিদ্ধান্ত নিয়েছেন পরিবহণ নিগমের পরিচালকরা।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top