News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দিল্লিতে ত্রিপাক্ষিক চুক্তির যৌথ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত 
Image

দিল্লিতে ত্রিপাক্ষিক চুক্তির যৌথ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত 

আগরতলা, ২০ সেপ্টেম্বর : কেন্দ্র সরকার, রাজ্য সরকার ও তিপ্রা মথার মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তির যৌথ কমিটির প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। ওই যৌথ কমিটির সদস্যরা হলেন, উত্তর পূর্বাঞ্চলের উপদেষ্টা এ কে মিশ্রা, তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ, দলের সভাপতি বিজয় রাঙ্খল, ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সচিব, উপজাতি কল্যাণ বিভাগের সচিব সহ অন্যান্যরা।

আজ সামাজিক মাধ্যমে শ্রী দেববর্মণ বলেন, ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। চুক্তি নিয়ে কখনো বৈঠক হবে না। কিন্তু আজ ঐতিহাসিক প্রক্রিয়া শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে তিপ্রাসাদের চুক্তির প্রথম দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

এদিন তিনি আরও বলেন, ওই বৈঠকে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তিপ্রাসা জনগণের সমস্যার সমাধান করার জন্য প্রতি দুই মাস অন্তর বৈঠকের আয়োজন করা হবে। তাঁর কথায়, এই বৈঠকের মধ্য দিয়ে তিপ্রাসাদের একটি উন্নত আগামী দিন দেওয়ার চেষ্টা চালিয়ে যাব।

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top