News Flash

  • Home
  • দেশ
  • চা বাগানের শ্রমিকদের জন্য ১৬ শতাংশ হারে বোনাস
Image

চা বাগানের শ্রমিকদের জন্য ১৬ শতাংশ হারে বোনাস

কলকাতা ২০ সেপ্টেম্বর (হি. স.): উত্তরবঙ্গে তরাই ডুয়ার্সের চা শ্রমিকরা এবার ১৬ শতাংশ হারে বোনাস পাবেন। শিলিগুড়ি ও কলকাতা মিলিয়ে গত পাঁচদিন ধরে দফায় দফায় বৈঠকের পর বৃহস্পতিবার রাতে শ্রমিক পক্ষের ১৬ শতাংশ বোনাসের দাবি মেনে নিতে বাধ্য হয় মালিক পক্ষ। চা শিল্পের সামগ্রিক সঙ্কট ও উৎপাদন কম হওয়ার কারণে এবার তাঁরা ১০ শতাংশের বেশি বোনাস দিতে অরাজি বলে আগেই জানিয়েছিলেন বাগান মালিকেরা। মালিকপক্ষের মঞ্চ কনসালটেটিভ কমিটি অফ প্ল্যানটার্স এসোসিয়েশন সিসিপিএ-র এর এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে ইউনিয়নগুলির জয়েন্ট ফোরাম। শেষপর্যন্ত শ্রমিক ইউনিয়নগুলির অনমনীয় মনোভাবে শেষপর্যন্ত নতিস্বীকার করে নেন মালিকপক্ষ। ১৬ শতাংশ বোনাস দিতে রাজিও হয়েছেন। ফোরামের অন্যতম শরিক এআইসিসিটিইউ অনুমোদিত তরাই সংগ্রামী চা শ্রমিক ইউনিয়ন চুক্তিতে স্বাক্ষর করেছে এই মর্মে।  সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বাসুদেব বসু একথা জানিয়েছেন।

Releated Posts

‘মানুষ নেতা বেছে নেয়, কিন্তু এস আই আর-এ ঠিক উল্টোটা হচ্ছে’: বিজেডি সাংসদ সুলতা দেও

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রতিবাদের মধ্যেই বিজু জনতা দল (বিজেডি)-র সাংসদ সুলতা দেও…

ByByNews Desk Oct 6, 2026

২১ কিলোমিটার উচ্চতায় দেশীয় হাই-অল্টিটিউড এয়ারশিপের সফল পরীক্ষা ডিআরডিও-র

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই-অল্টিটিউড প্ল্যাটফর্ম সিস্টেম (এইচএপিএস)-এর সফল উড়ান পরীক্ষা করল প্রতিরক্ষা গবেষণা ও…

ByByNews Desk Oct 6, 2026

নবজাতকের সোনার আংটি প্রকল্পের পর তামিলনাড়ুতে সোনার ঋণের সীমা বাড়ল

চেন্নাই, ৬ অক্টোবর (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ আরও সহজ করতে তামিলনাড়ুর সমবায় ব্যাঙ্ক ও সমিতিগুলিতে…

ByByNews Desk Oct 6, 2026

ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার আহ্বান রাজনাথের

বিশাখাপত্তনম, ৬ অক্টোবর (আইএএনএস): ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top