কলকাতা ২০ সেপ্টেম্বর (হি. স.): উত্তরবঙ্গে তরাই ডুয়ার্সের চা শ্রমিকরা এবার ১৬ শতাংশ হারে বোনাস পাবেন। শিলিগুড়ি ও কলকাতা মিলিয়ে গত পাঁচদিন ধরে দফায় দফায় বৈঠকের পর বৃহস্পতিবার রাতে শ্রমিক পক্ষের ১৬ শতাংশ বোনাসের দাবি মেনে নিতে বাধ্য হয় মালিক পক্ষ। চা শিল্পের সামগ্রিক সঙ্কট ও উৎপাদন কম হওয়ার কারণে এবার তাঁরা ১০ শতাংশের বেশি বোনাস দিতে অরাজি বলে আগেই জানিয়েছিলেন বাগান মালিকেরা। মালিকপক্ষের মঞ্চ কনসালটেটিভ কমিটি অফ প্ল্যানটার্স এসোসিয়েশন সিসিপিএ-র এর এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে ইউনিয়নগুলির জয়েন্ট ফোরাম। শেষপর্যন্ত শ্রমিক ইউনিয়নগুলির অনমনীয় মনোভাবে শেষপর্যন্ত নতিস্বীকার করে নেন মালিকপক্ষ। ১৬ শতাংশ বোনাস দিতে রাজিও হয়েছেন। ফোরামের অন্যতম শরিক এআইসিসিটিইউ অনুমোদিত তরাই সংগ্রামী চা শ্রমিক ইউনিয়ন চুক্তিতে স্বাক্ষর করেছে এই মর্মে। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বাসুদেব বসু একথা জানিয়েছেন।

চা বাগানের শ্রমিকদের জন্য ১৬ শতাংশ হারে বোনাস
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















