News Flash

  • Home
  • দেশ
  • কল্যাণী মেডিকেল কলেজে ‘থ্রেট সিন্ডিকেট’ কাণ্ডে ৪০ জন ছাত্র বহিষ্কৃত
Image

কল্যাণী মেডিকেল কলেজে ‘থ্রেট সিন্ডিকেট’ কাণ্ডে ৪০ জন ছাত্র বহিষ্কৃত

বিধাননগর, ২০ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর মেডিকেল কলেজের ঘটনার পর ‘থ্রেট সিন্ডিকেট’ নিয়ে সরব হন রাজ্যের জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি ছিল, এই সিন্ডিকেটের অপসারণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার এ বিষয়ে তৎপর হয়েছে। ইতিমধ্যেই কল্যাণী মেডিকেল কলেজ ও জেএনএম হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করেছে।

‘থ্রেট সিন্ডিকেট’ নামের সঙ্গে জড়িত ছাত্রদের মধ্যে ৪০ জনকে বহিষ্কার করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। অভিযোগ, এই ছাত্ররা সিন্ডিকেটের মাধ্যমে পড়ুয়াদের ভয় দেখিয়ে নানা অবৈধ কার্যকলাপে যুক্ত ছিল। অভিযোগ রয়েছে, সিন্ডিকেটের নেতৃত্বে থাকা ব্যক্তিরা মেধাবী ছাত্রদের ফেল করিয়ে পুনরায় পাস করানোর জন্য ১৫ থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত দাবি করতেন।

আর জি কর হাসপাতালের ঘটনার পর, এই অভিযোগ আরও প্রকাশ্যে আসে। বহু ভুক্তভোগী ছাত্র মুখ খুলতে শুরু করেছেন। সিন্ডিকেটের মূল অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত ছাত্ররা আগামী ছ’মাস পরীক্ষা ও তদন্ত ছাড়া অন্য কোনও কারণে কলেজ বা হোস্টেলে প্রবেশ করতে পারবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন যে অভিযুক্তরা যেন কোনওভাবেই রেহাই না পায়।

Releated Posts

‘মানুষ নেতা বেছে নেয়, কিন্তু এস আই আর-এ ঠিক উল্টোটা হচ্ছে’: বিজেডি সাংসদ সুলতা দেও

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রতিবাদের মধ্যেই বিজু জনতা দল (বিজেডি)-র সাংসদ সুলতা দেও…

ByByNews Desk Oct 6, 2026

২১ কিলোমিটার উচ্চতায় দেশীয় হাই-অল্টিটিউড এয়ারশিপের সফল পরীক্ষা ডিআরডিও-র

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই-অল্টিটিউড প্ল্যাটফর্ম সিস্টেম (এইচএপিএস)-এর সফল উড়ান পরীক্ষা করল প্রতিরক্ষা গবেষণা ও…

ByByNews Desk Oct 6, 2026

নবজাতকের সোনার আংটি প্রকল্পের পর তামিলনাড়ুতে সোনার ঋণের সীমা বাড়ল

চেন্নাই, ৬ অক্টোবর (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ আরও সহজ করতে তামিলনাড়ুর সমবায় ব্যাঙ্ক ও সমিতিগুলিতে…

ByByNews Desk Oct 6, 2026

ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার আহ্বান রাজনাথের

বিশাখাপত্তনম, ৬ অক্টোবর (আইএএনএস): ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top