News Flash

  • Home
  • দেশ
  • নির্যাতিতার জন্য আন্দোলন চলবে, তবে শীঘ্রই জরুরি পরিষেবার কাজে যোগ দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা
Image

নির্যাতিতার জন্য আন্দোলন চলবে, তবে শীঘ্রই জরুরি পরিষেবার কাজে যোগ দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা

কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি. স.) আর জি কর ইস্যুতে ৪১ দিন জুনিয়র চিকিৎসকদের টানা আন্দোলন। সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে তাদের স্বাস্থ্যভবনের সামনে একটানা যে আন্দোলন কর্মসূচি জারি ছিল তা থেকে সরে এসে তারা বন্যা পীড়িত এলাকার মানুষদেরও সাহায্য করতে বিশেষ ক্যাম্প খুলতে চলেছেন। মানবিক দৃষ্টিভঙ্গি-তে ওষুধপত্র খাবার নিয়ে বানভাসি এলাকায় যুদ্ধকালীন ভিত্তিতেই পরিষেবার হাত প্রসারিত করতে চলেছেন।  নির্যাতিতার জন্য মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে যদিও আন্দোলন জারি থাকবে। জুনিয়র চিকিৎসকদের মিলিত সংগঠনগুলির এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের নেতৃত্বে যাঁরা তাঁদের সকলেই ঐক্যবদ্ধ রয়েছেন। আন্দোলনের পুরোভাগে থাকা অনিকেত মাহাতো ও দেবাশিস হালদার একযোগে জানিয়েছেন, শুক্রবার সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল বের করে ওই দাবির স্বপক্ষে আপাতত ইতি টানার পরিকল্পনা জেনারেল বডি-র বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এই মুহূর্তে রয়েছেন তাদের সকলে স্বাস্থ্যভবনের সামনে। বস্তুত, অতি শীঘ্রই তাঁরা সকলেই জরুরি পরিষেবায় কাজে যোগ দিতে চলেছেন।

Releated Posts

‘মানুষ নেতা বেছে নেয়, কিন্তু এস আই আর-এ ঠিক উল্টোটা হচ্ছে’: বিজেডি সাংসদ সুলতা দেও

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রতিবাদের মধ্যেই বিজু জনতা দল (বিজেডি)-র সাংসদ সুলতা দেও…

ByByNews Desk Oct 6, 2026

২১ কিলোমিটার উচ্চতায় দেশীয় হাই-অল্টিটিউড এয়ারশিপের সফল পরীক্ষা ডিআরডিও-র

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই-অল্টিটিউড প্ল্যাটফর্ম সিস্টেম (এইচএপিএস)-এর সফল উড়ান পরীক্ষা করল প্রতিরক্ষা গবেষণা ও…

ByByNews Desk Oct 6, 2026

নবজাতকের সোনার আংটি প্রকল্পের পর তামিলনাড়ুতে সোনার ঋণের সীমা বাড়ল

চেন্নাই, ৬ অক্টোবর (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ আরও সহজ করতে তামিলনাড়ুর সমবায় ব্যাঙ্ক ও সমিতিগুলিতে…

ByByNews Desk Oct 6, 2026

ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার আহ্বান রাজনাথের

বিশাখাপত্তনম, ৬ অক্টোবর (আইএএনএস): ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top