News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যুবরাজনগর ব্লকের আওতাধীন জৈথাং এডিসি ভিলেজের অবস্থা অত্যন্ত শোচনীয়, ক্ষোভ
Image

যুবরাজনগর ব্লকের আওতাধীন জৈথাং এডিসি ভিলেজের অবস্থা অত্যন্ত শোচনীয়, ক্ষোভ

আগরতলা, ২০ সেপ্টেম্বর: গত দুই মাস ধরে যুবরাজনগর ব্লকের আওতাধীন জৈথাং এডিসি ভিলেজের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছে। সরকারি কার্যক্রম বন্ধ থাকায় এলাকাবাসীর মধ্যে ক্রমশ ক্ষোভ বাড়ছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অফিসের দরজা বন্ধ থাকায়, সাধারণ মানুষ আধার কার্ড, আয় সার্টিফিকেট এবং বিভিন্ন প্রয়োজনীয় সরকারি সেবার জন্য চরম ভোগান্তিতে পড়েছেন। এমনকি প্রতিদিনই মানুষ অফিসে গিয়ে ফিরে আসতে বাধ্য হচ্ছেন, কারণ কাজ না হওয়ার ফলে তাদের সমস্যার সমাধান হচ্ছে না।

এ গ্রামের পঞ্চায়েত সচিব মনতোষ রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি ইচ্ছামতো অফিস চালাচ্ছেন। সচিবের ইচ্ছা হলে অফিস খোলেন, না হলে বন্ধ রাখেন। এভাবে একের পর এক দিন পেরিয়ে গেলেও, মানুষের কাজকর্মের কোনো অগ্রগতি হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার নোয়াগাং এলাকার সাভ জোনাল লালা-হালাম এবং জয় চুং হালাম সরেজমিনে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। স্থানীয়দের অসুবিধা দেখে তারা তাৎক্ষণিকভাবে যুবরাজনগরের বিডিও দেবপ্রিয়া দাসের সাথে কথা বলেন এবং জানতে চান কেন অফিস বন্ধ রয়েছে। বিডিও জানান, সরকারি কোনো ছুটি না থাকায় অফিস খোলার কথা ছিল, কিন্তু অজ্ঞাত কারণে অফিস বন্ধ রয়েছে।

সাভ জোনাল লালা-হালাম আরও জানান, মুখ্যমন্ত্রী জৈথাং এডিসি ভিলেজের উন্নয়নের জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু কিছু অসাধু পঞ্চায়েত সচিবের গাফিলতির কারণে সেই উদ্যোগগুলি ব্যর্থতার সম্মুখীন হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, যদি শীঘ্রই এই ধরনের কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তবে জৈথাং এডিসি ভিলেজের উন্নয়ন থমকে যাবে এবং ভবিষ্যতে এই অঞ্চলের মানুষের সমস্যা আরও গভীরতর হবে।

Releated Posts

কৈলাসহরের দেবীপুরে মধ্যরাতে বসতঘরে আগুন, দুষ্কৃতীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ

কৈলাসহর, ৬ অক্টোবর: কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামে ফের নাশকতার অভিযোগ।…

ByByReshmi Debnath Oct 6, 2026

২৮ নম্বর ওয়ার্ডে নতুন কার্যালয় নির্মাণের উদ্যোগ, ভিত্তিপ্রস্তর ও ভূমিপূজা মেয়র দীপক মজুমদারের

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা পুর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডের নাগরিক পরিষেবাকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে নতুন…

ByByReshmi Debnath Oct 6, 2026

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top