News Flash

  • Home
  • দেশ
  • এনসি, পিডিপি ও কংগ্রেসের দেখানোর মতো কোনও কাজ নেই, আছে শুধুই ব্যর্থতা : প্রধানমন্ত্রী
Image

এনসি, পিডিপি ও কংগ্রেসের দেখানোর মতো কোনও কাজ নেই, আছে শুধুই ব্যর্থতা : প্রধানমন্ত্রী

শ্রীনগর, ১৯ সেপ্টেম্বর (হি.স.): ন্যাশনাল কনফারেন্স (এনসি), পিডিপি এবং কংগ্রেস দেখানোর মতো কোনও কাজ নেই, আছে শুধুই ব্যর্থতা। একযোগে তিনটি দলকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ন্যাশনাল কনফারেন্স (এনসি), পিডিপি এবং কংগ্রেস কাশ্মীরকে ধ্বংস ছাড়া আর কিছুই দেয়নি। অন্যদিকে, বিজেপি দরিদ্র, কৃষক, যুবসমাজ এবং মহিলাদের জন্য বড় উদ্দেশ্য নিয়ে নির্বাচনে প্রবেশ করেছে।প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “তিনটি পরিবার কাশ্মীরের রাজনীতিতে ‘জামহুরিয়াত’ এবং ‘কাশ্মীরিয়াত’কে অবমূল্যায়ন করেছে। তাঁরা এখানে রাজনীতিকে নিজেদের ব্যক্তিগত ‘জায়গির’ হিসাবে বিবেচনা করে, নতুন নেতাদের উত্থান থেকে বিরত রাখে। তাঁরা আশঙ্কা করেছিল, স্থানীয় এজেন্সি নির্বাচনগুলি তাঁদের পরিবারতান্ত্রিক শাসনকে চ্যালেঞ্জ করে নতুন মুখদের ক্ষমতায়ন করবে।” প্রধানমন্ত্রীর কথায়, “এতে গণতন্ত্রের প্রতি তরুণদের আস্থা নষ্ট হয়েছে। কংগ্রেস, এনসি ও পিডিপি বিশৃঙ্খলায় সন্তুষ্ট! এই পরিবারগুলি তাঁদের আধিপত্যকেই সব কিছু বলে বিশ্বাস করে মানুষের অধিকার কেড়ে নেয়। এই পরিস্থিতি জম্মু ও কাশ্মীরের জন্য সত্যিই উদ্বেগজনক!”প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আপনাদের সকলের কাছে আমার আবেদন ২৫ সেপ্টেম্বর ভোটের দিন সমস্ত রেকর্ড ভেঙ্গে দিতে হবে। বিজেপিকে সুযোগ দিতে হবে। গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির জন্য বিজেপি প্রার্থীরা আপনাদের মধ্যে রয়েছেন।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top