News Flash

  • Home
  • Uncategorized
  • বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ, দেখে নেওয়া যাক ক্রিকেটারদের পারফরম্যান্স
Image

বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ, দেখে নেওয়া যাক ক্রিকেটারদের পারফরম্যান্স

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স কেমন, সেদিকে একটু নজর দেওয়া যাক।

নাজমুল হোসেন শান্ত: অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতের বিপক্ষে খুব বেশি টেস্ট খেলেন নি। ২০২২ সালে ভারতের বিপক্ষে মাত্র ৪টি ইনিংস খেলেছিলেন শান্ত। তার রয়েছে একটি ফিফটি। চার ইনিংসে ভারতের বিপক্ষে শান্ত’র রান মোট ৯৬। তার সর্বোচ্চ রান ৬৭।    লিটন দাস: ভারতের বিপক্ষে টেস্টে মোট ৮টি ইনিংস খেলেছেন।  ৩৭.৯ গড়ে মোট রান করেছেন ২৬৫।  ভারতের বিপক্ষে লিটনের রয়েছে মাত্র একটি হাফ-সেঞ্চুরি। এক ইনিংসে তার সর্বোচ্চ ৭৩ রান।  মুমিনুল হক:  ভারতের বিপক্ষে লাল বলের ক্রিকেটে মোট ৯টি ইনিংস খেলেছেন মুমিনুল হক। বাঁ হাতি এই ব্যাটারের মোট রান ২০২। এক ইনিংসে তার সর্বোচ্চ রান ৮৪। রয়েছে একটি ফিফটি। তার গড় রান ২২.৪।  মুশফিকুর রহিম: ভারতের বিপক্ষে টেস্টে মোট ১৫টি ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। মোট  ৬০৩ রান করেছেন তিনি। দুই হাফ-সেঞ্চুরির সাথে রয়েছে দুটি সেঞ্চুরি। তার গড় রান ৪৩.১। সর্বোচ্চ রান ১২৭। সাদমান ইসলাম: ভারতের বিপক্ষে মোট চারটি ইনিংস খেলেছেন তিনি। মোট রান করেছেন ৪১।  জাকির হাসান: বাংলাদেশের এই ব্যাটার ভারতের বিপক্ষে টেস্টে খেলেছেন মোট চারটি ইনিংস। ৪৬.৫ গড়ে তার মোট রান ১৮৬। রয়েছে এক হাফ-সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি। মেহেদী হাসান মিরাজ: ভারতের বিপক্ষে টেস্টে মোট ১০টি ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। ১৮.৮ গড়ে তার মোট রান ১৮৮। রয়েছে একটি হাফ-সেঞ্চুরি।সর্বোচ্চ রান ৫১।অন্যদিকে ভারতের বিপক্ষে বল হাতে ৭ ইনিংসে ৬৪০ রান খরচায় উইকেট নিয়েছেন মোট ১৪টি। তার ইকোনমি রেট ৪.০৫। ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন একবার।  সাকিব আল হাসান: ভারতের বিপক্ষে টেস্টে মোট ১৪ ইনিংস খেলেছেন সাকিব। মোট রান করেছেন ৩৭৬। রয়েছে দুটি হাফ-সেঞ্চুরি। সর্বোচ্চ রান ৮৪। বল হাতেও ভারতের বিপক্ষে বেশ সফল এই অলরাউন্ডার। ১২ ইনিংসে ৭৯৭ রান খরচায় মোট ২১টি উইকেট নিয়েছেন সাকিব। এক ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন একবার।

খালেদ আহমেদ: ভারতের বিপক্ষে খালেদ আহমেদ খেলেছেন মোট চারটি ইনিংস। ৪৫ ওভার বোলিং করে ১৪৭ রান খরচায় উইকেট পেয়েছেন মাত্র দুটি  তাইজুল ইসলাম: ভারতের বিপক্ষে ১০ ইনিংসে মোট ৫৯ রান করেছেন তাইজুল ইসলাম। অন্যদিকে বল হাতে ৯ ইনিংসে উইকেট নিয়েছেন মোট ১২টি। সেইসঙ্গে আর পাঁচটি উইকেট পেলেই  সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের মালিক হতে পারেন তাইজুল ইসলাম।  তাসকিন আহমেদ: ভারতের বিপক্ষে টেস্টে মাত্র ৪টি ইনিংস খেলার সুযোগ পেয়েছেন তাসকিন। দুই ম্যাচে ভারতের বিপক্ষে ২৩২ রান খরচায় তাসকিন উইকেট নিয়েছেন চারটি। ব্যাট হাতে রান করেছেন মোট ৪১।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top