কাইথাল, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : হরিয়ানার খানোদা গ্রামের কাছে গাড়ির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহী এক হোম গার্ডের। সিভিল লাইন পুলিশ স্টেশনে হোম গার্ডকে পোস্ট করা হয়েছিল। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।জানা গিয়েছে, বুধবার সকালে ফারালের বাসিন্দা ৪১ বছর বয়সী মোহন সিং যখন ডিউটি করার সময় যাচ্ছিলেন খানোদা গ্রামের কাছে তার বাইকটিকে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে বাইক আরোহী হোম গার্ড রাস্তায় পড়ে মাথায় ও বুকে গুরুতর জখম হয়। লোকজন বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলেও তার মৃত্যু হয়। পুন্ড্রি থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান, বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে। শীঘ্রই গাড়ির চালককে খুঁজে বের করা হবে।

কাইথালে পথ দুর্ঘটনায় মৃত্যু হোম গার্ডের
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















