News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণে ফের ই – মেল জুনিয়র চিকিৎসকদের
Image

রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণে ফের ই – মেল জুনিয়র চিকিৎসকদের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি. স.)  : জিবি বৈঠকের পর রাজ্য সরকারের কাছে ফের চিঠি। একাধিক বক্তব্য লিখিত আকারে পাঠানো চিঠির বয়ানে রয়েছে। পূর্ব ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে সবকিছু মানা হয় নি। যদিও তা ছিল রাজ্যবাসীর সার্বিক চিকিৎসা ব্যবস্থার উন্নতির স্বার্থেই। এই মুহূর্তে সরকারের কাছে তাদের দাবি, জুনিয়র চিকিৎসকদের অবিলম্বে তা পূরণ করতে হবে। বুধবার ই মেল মারফৎ সকালের দিকেই তা পাঠানো হয়েছে। এ বিষয়ে হস্তক্ষেপ চেয়েছেন জুনিয়র চিকিৎসকদের মিলিত সংগঠনগুলি। তাদের বক্তব্য, গত রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যভবনের সামনে জমায়েত চিকিৎসকদের সামনে উপস্থিত ছিলেন। মৌখিকভাবে তিনি জানান, রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হল। যদিও এর বাস্তবতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। পরে তা গঠন হবে কিনা, নবগঠিত সমিতির ভূমিকা ও সদস্যদের বাছাই করার পদ্ধতি কেমন হবে এ প্রশ্ন রয়েই যাচ্ছে। তেমনই আগামী দিনে স্বাস্থ্য দফতরের দুর্নীতি রুখে দিতে আদৌ তা কতটা কার্যকর হবে তা নিয়ে সুস্পষ্টভাবে জানাতে হবে। তবে সরকারিভাবে এর কিছুই বলা হয়নি। স্বাস্থ্য দফতরের প্রধান সচিবের ও পদত্যাগ দাবি করা হয়েছে। ওই দাবি মানতে নারাজ রাজ্য সরকার। এমতাবস্থায় আন্দোলন কর্মসূচি থেকে সরে আসার কোনও প্রশ্ন নেই বলে স্পষ্টভাবে দুপুরে জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা ।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top