News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) দিল্লির কারোল বাগে ভেঙে পড়ল বাড়ি, উদ্ধারের পর ৮ জন হাসপাতালে ভর্তি
Image

(আপডেট) দিল্লির কারোল বাগে ভেঙে পড়ল বাড়ি, উদ্ধারের পর ৮ জন হাসপাতালে ভর্তি

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): বাড়ি ভেঙে ফের বিপর্যয় রাজধানী দিল্লিতে। বুধবার সকালে দিল্লির কারোল বাগ এলাকায় ভেঙে পড়ল একটি বাড়ি, ভেঙে পড়া ওই বাড়ির ভগ্নস্তূপের নীচে কয়েকজন আটকে থাকার শঙ্কা রয়েছে! ইতিমধ্যেই ৮ জনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও দমকল, স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকালে কারোল বাগ এলাকায় একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও উদ্ধারকাজ চলছে। ডিসিপি সেন্ট্রাল এম হর্ষ বর্ধন বলেছেন, বুধবার সকাল ৯টা নাগাদ খবর পাওয়া যায়, প্রসাদ নগর থানার অধীনে বাপা নগর এলাকায় একটি বাড়ি ভেঙে পড়েছে। একটি পুরানো বহুতলের প্রায় ২৫ স্কোয়ার ইয়ার্ড ভেঙে পড়ে। এখনও পর্যন্ত ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর কোনও খবর নেই। কয়েকজন এখনও আটকে থাকার সম্ভাবনা রয়েছে। অভিযান শেষ হলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top