News Flash

  • Home
  • দেশ
  • অরবিন্দ কেজরিওয়ালকে সততার সার্টিফিকেট দেবেন দিল্লিবাসী, আশাবাদী সঞ্জয় সিং
Image

অরবিন্দ কেজরিওয়ালকে সততার সার্টিফিকেট দেবেন দিল্লিবাসী, আশাবাদী সঞ্জয় সিং

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): অরবিন্দ কেজরিওয়ালকে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে সততার সার্টিফিকেট দেবেন দিল্লিবাসী। আশাবাদী আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। বুধবার এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় সিং বলেছেন, “আমার পূর্ণ বিশ্বাস রয়েছে, দিল্লিবাসী অরবিন্দ কেজরিওয়ালকে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে সততার সার্টিফিকেট দেবেন। তিনি সম্পূর্ণ সততা ও আন্তরিকতার সঙ্গে দিল্লির জনগণের সেবা করেছেন।”সঞ্জয় সিং আরও বলেছেন, “একজন মুখ্যমন্ত্রী অনেক সুযোগ-সুবিধা পান। অরবিন্দ কেজরিওয়ালও সেই সুযোগ-সুবিধা পেয়েছেন। গতকাল যখন তিনি পদত্যাগ করেন, তখন তিনি বলেছিলেন, তিনি এক সপ্তাহের মধ্যে নিজের বাড়ি খালি করবেন, তাঁকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তাঁর নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে, তবুও তিনি সিদ্ধান্তে অনড়। তিনি বলেন, ৬ মাস জেলে ছিলেন এবং ভয়ঙ্কর অপরাধীদের মধ্যে বাস করেছিলেন। তিনি বলেন, কেবল ঈশ্বরই তাঁকে রক্ষা করবেন, তাই তিনি সিদ্ধান্ত নিলেন ঘর ছেড়ে সাধারণ মানুষের মাঝে বসবাস করবেন। তিনি কোথায় থাকবেন তা এখনও ঠিক হয়নি।”

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top