News Flash

  • Home
  • প্রধান খবর
  • জম্মু ও কাশ্মীরে ভোটে ভালোই সাড়া, ৯টা পর্যন্ত সার্বিক ভোটের হার ১১.১১ শতাংশ
Image

জম্মু ও কাশ্মীরে ভোটে ভালোই সাড়া, ৯টা পর্যন্ত সার্বিক ভোটের হার ১১.১১ শতাংশ

জম্মু ও শ্রীনগর, ১৮ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনে ভালোই সাড়া মিলেছে সাধারণ মানুষের। বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, মাত্র দুই ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১১.১১ শতাংশ। নির্বাচন কমিশন থেকে এমনই তথ্য পাওয়া গিয়েছে।বুধবার প্রথম দফার ২৪ আসনে ভোটগ্রহণ হচ্ছে। এক দশক পরে জম্মু ও কাশ্মীরে আবারও বিধানসভা ভোট হচ্ছে। তবে ২০১৪-র মতো পূর্ণ রাজ্য নয়, ৩৭০ ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা খোয়ানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু ও কাশ্মীর। ফলে এই বিগত ১০ বছরে অনেক কিছু পাল্টে গিয়েছে উপত্যকার রাজনীতিতে।ডোডার জেলা নির্বাচন আধিকারিক হরবিন্দর সিং বলেছেন, “ভোট কেন্দ্রগুলিতে ভোট শুরু হয়েছে। আমরা জনগণের থেকে প্রচুর উৎসাহ দেখতে পাচ্ছি। আমি আশা করছি, এবার আমরা রেকর্ড ভোটিং দেখতে পাব। খুব ভাল অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।” নিজের ভোট দেওয়ার পর কিশতওয়ার আসনের বিজেপি প্রার্থী শগুন পারিহার বলেছেন, “জম্মু ও কাশ্মীরে বিজেপি সরকার গঠন করবে। জম্মু ও কাশ্মীরের মানুষ শান্তি চায়… বিজেপি অবশ্যই জিতবে… সন্ত্রাসবাদ একটি বিশাল সমস্যা৷ বিজেপি সন্ত্রাসবাদকে অনেকাংশে কমিয়েছে, কিন্তু পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্স সর্বদাই সমাজকে ভেঙে ফেলার চেষ্টা করেছে… জম্মু ও কাশ্মীর শীঘ্রই সন্ত্রাসমুক্ত হবে।”

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top